শুভ সকাল। আজ ২৬ সেপ্টেম্বর, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘আমারই নির্বাচনী এলাকার মানুষ, আমরা যখন পরিবেশ নিয়ে কথা বলতে গেলাম, অত্যন্ত স্নেহের পাত্র আমার, মেয়র তাপস; ছোটবেলা থেকে দেখেছি, কারণ, একই পাড়ায় থেকেছে। আমরা সবাই যখন পরিবেশ নিয়ে কথা বলতে গেলাম, তিনি বললেন যে যদি বেশি কথা বলে ধোলাইখালে নিয়ে চুবাব,’—হতাশার সঙ্গে এসব কথা বলেছেন মানবাধিকারকর্মী সুলতানা কামাল।
বিস্তারিত পড়ুন...
বিএনপির রোডমার্চ কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীদের আর যশোরে ফিরতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদার। যশোর শহরের চৌরাস্তা মোড়ে গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের শান্তি সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে শাহীন চাকলাদার এই হুমকি দেন।
বিস্তারিত পড়ুন...
সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে আহত ভুবন চন্দ্র শীলের জ্ঞান ফিরবে, এমন আশা ছিল স্ত্রী রত্না রানী শীলের। সেই অপেক্ষাতেই এক সপ্তাহ ধরে মেয়ে ভূমিকা চন্দ্র শীলকে নিয়ে ধানমন্ডির পপুলার হাসপাতালের সিঁড়িতেই বেশির ভাগ সময় কেটেছে রত্নার। কিন্তু ভুবনের জ্ঞান ফেরেনি। গতকাল সকালে চিকিৎসক জানিয়ে দিলেন, আর কখনোই ভুবনের জ্ঞান ফিরবে না।
বিস্তারিত পড়ুন...
দেশত্যাগী ভারতীয়দের কাছে যুক্তরাষ্ট্রের পরই সবচেয়ে বেশি কদর কানাডার। গত সাড়ে ৫ বছরে ১ লাখ ৬১ হাজার ৯১৭ ভারতীয় দেশত্যাগী হয়ে কানাডার নাগরিকত্ব গ্রহণ করেছেন। এই সাড়ে পাঁচ বছরে ভারতীয় নাগরিকত্ব ছেড়ে বিদেশে চলে গেছেন ৮ লাখ ৩৯ হাজার ৮৫০ জন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাখিল করা প্রতিবেদনে এই তথ্য দেওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন ...
হাসন রাজার ‘দিলারাম’ গান গেয়ে পরিচিতি পাওয়া সুনামগঞ্জের লোকসংগীতশিল্পী হামিদা বানুর আবাসনের ব্যবস্থা করছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্পের আওতায় তাঁকে একটি বাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।
বিস্তারিত পড়ুন...