
বেলিসিমো প্রিমিয়াম আইসক্রিম সম্প্রতি বাজারে এনেছে নতুন আইসক্রিম ‘রোটনডো’। নান্দনিক গোল আকৃতির এই আইসক্রিম স্বাদ, প্যাকেজিং ও উপস্থাপনাতেও বাজারের প্রচলিত আইসক্রিম থেকে ভিন্নতা তৈরি করেছে।
এতে রয়েছে ক্রাঞ্চি হ্যাজেলনাট ও রোস্টেড আমন্ড কোটিং এবং ভেতরে রয়েছে রিচ ও ক্রিমি চকলেট আইসক্রিম; যার মাঝে আছে চকলেট রিপলের লেয়ার, যা এই আইসক্রিমের স্বাদকে করেছে আরও উপভোগ্য।
পণ্যটির নেট পরিমাণ ৭০ মিলি এবং সর্বোচ্চ খুচরা মূল্য ৮০ টাকা। সারা দেশে বিভিন্ন আউটলেটে পাওয়া যাচ্ছে রোটনডো।
আধুনিক ভোক্তাদের রুচি ও মানসিকতার কথা বিবেচনায় রেখে তৈরি এ পণ্য বাজারে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করবে বলে আশাবাদী সংশ্লিষ্ট ব্যক্তিরা।