সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৮ ডিসেম্বর, শুক্রবার। গতকাল বৃহস্পতিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘মিগজাউম’ শক্তি হারাচ্ছে, জেঁকে বসবে শীত

রাজধানীতে আজ ভোর থেকে বৃষ্টি। জাতীয় প্রেসক্লাবের সামনে। ৭ ডিসেম্বর
ছবি: শুভ্র কান্তি দাশ

আকাশ ছেয়ে আছে ধূসর মেঘে। রোদ নেই। আবছায়ার ঘনঘোর। ঝিরঝিরে বৃষ্টিও হচ্ছে। যেন বর্ষাকাল। শক্তিশালী ঘূর্ণিঝড় ‘মিগজাউমের’ প্রভাবে এটা হচ্ছে, তবে ঘূর্ণিঝড়টি ক্রমেই শক্তি হারাচ্ছে। বৃষ্টি আর মেঘ কেটে যাবে আগামী রোববার থেকে। তখন জেঁকে বসবে শীত। এমনই রয়েছে আবহাওয়ার পূর্বাভাস। বিস্তারিত পড়ুন...

২০ দিন পর লাশ হয়ে বাড়িতে ফিরলেন নাশকতার মামলায় গ্রেপ্তার আজাদ

আবুল কালাম আজাদ

‘নাশকতার মামলায় এজাহারে নাম না থাকা সত্ত্বেও আমার স্বামীকে পুলিশ গ্রেপ্তার করল। কারাগারে থাকাবস্থায় স্ট্রোক করল, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলো অথচ আমাদের কিছুই জানানো হলো না। জামিন হওয়ার পর জানলাম আমার স্বামী হাসপাতালের আইসিইউতে। আট দিন পর আজ সেখানে মারা গেল। আমি বিধবা হলাম, আমাদের একমাত্র সন্তান এতিম হলো। এটা কি দেশের আইন?’ গতকাল বিকেলে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বললেন নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ গ্রামের গৃহবধূ মোছা. রমি বেগম। বিস্তারিত পড়ুন...

১৫০০ কোটি ডলারের আমদানির বিকল্প কী হতে পারে

গ্রামের গৃহস্থ পরিবারগুলো নতুন ফসল ওঠার পর সাধারণত নিজেদের সারা বছরের চাল ও ডাল মজুত রেখে বাকিটা বিক্রি করে। তারা মনে করে, ঘরে খাবার থাকাটা সবচেয়ে জরুরি। গ্রামের মানুষের এই খাদ্যনিরাপত্তা চিন্তা রাষ্ট্রের ক্ষেত্রেও প্রযোজ্য। দেশের মানুষের জন্য খাদ্য দেশেই উৎপাদন করতে হবে। মনে রাখা দরকার, সংকটকালে কেউ খাদ্য বিক্রি করে না। বিস্তারিত পড়ুন...

আমরা পুতিনকে জিততে দিতে পারি না: বাইডেন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

ইউক্রেনকে নতুন করে সামরিক সহায়তা দিতে চান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সহায়তার জন্য তিনি গত বুধবার রিপাবলিকানদের প্রতি অনুরোধ জানিয়েছেন। এ প্রসঙ্গে বাইডেন বলেন, তাঁরা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জিততে দিতে পারেন না। বিস্তারিত পড়ুন...

প্রেমিকার আত্মহত্যার পর গ্রেপ্তার ‘পুষ্পা’ অভিনেতা

‘পুষ্পা’ সিনেমায় আল্লু অর্জুনের সঙ্গে জগদীশ। ইনস্টাগ্রাম থেকে

তেলেগু সিনেমা ‘পুষ্পা: দ্য রাইজ’ দিয়ে পরিচিতি পাওয়া ভারতীয় অভিনেতা জগদীশ প্রতাপ ভান্ডারি গ্রেপ্তার হয়েছেন। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, প্রেমিকার রহস্যময় মৃত্যুর ঘটনায় গতকাল গ্রেপ্তার করা হয়েছে তাঁকে। বিস্তারিত পড়ুন...