সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৪ অক্টোবর, রোববার। গতকাল শনিবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

দত্তকের নামে শিশু কেনাবেচা, ফেসবুকে চলে দর-কষাকষি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপে শিশু বিক্রি এবং দত্তক নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। চলে দর-কষাকষি
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন গ্রুপে শিশু বিক্রি এবং দত্তক নেওয়ার প্রস্তাব দেওয়া হয়। চলে দর-কষাকষি

ফেসবুকে রীতিমতো দর-কষাকষি করে অর্ডার দিয়ে কেনাবেচার আলাপ চলছে শিশু মায়ের গর্ভে থাকার সময় থেকে। ফেসবুকের বাইরে টাকার বিনিময়ে দত্তক দেওয়া-নেওয়ার একটি প্রাতিষ্ঠানিক উদ্যোগ আমরা সরেজমিন দেখে এসেছি। বিস্তারিত পড়ুন...

মিষ্টি-গাজী নজরুলের আগে বিতর্কে জড়ানো এমপিদের পরিণতি কী হয়েছিল

ফেরদৌসী আহমেদ মিষ্টি ও গাজী নজরুল ইসলাম

সংসদ সদস্যের আসন কী কারণে বা কখন শূন্য হবে, তার উল্লেখ আছে সংবিধানের ৬৭ অনুচ্ছেদে। সেই কারণ বা পরিস্থিতিগুলোর মধ্যে আছে, যদি নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ থেকে ৯০ দিনের মধ্যে তিনি শপথ নিতে ব্যর্থ হন; যদি সংসদের অনুমতি না নিয়ে তিনি অধিবেশনে টানা ৯০ কার্যদিবস অনুপস্থিত থাকেন; যদি সংসদ ভেঙে যায়; যদি আদালত তাঁকে অপ্রকৃতিস্থ বলে ঘোষণা করেন; দেউলিয়া ঘোষিত হওয়ার পর দায় থেকে অব্যাহতি না পেয়ে থাকেন; কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেন বা আনুগত্য ঘোষণা বা স্বীকার করেন কিংবা নৈতিক স্খলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে দুই বছরের বেশি কারাদণ্ডে দণ্ডিত হন ও তাঁর মুক্তিলাভের পর পাঁচ বছর অতিবাহিত না হয়ে থাকে।
বিস্তারিত পড়ুন...

এশিয়ান গেমস থেকে লিটনরা খালি হাতে ফেরায় জাতির কাছে ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ছিলেন মোহাম্মদ সালাহউদ্দীন

সোনা জয়ের প্রত্যাশায় আইচি-নাগোয়ার এশিয়ান গেমস খেলতে গিয়েছিল ছেলেদের বাংলাদেশ ক্রিকেট দল। ফিরতে হচ্ছে খালি হাতে। এর আগে যে তিনবার বাংলাদেশ দল এশিয়ান গেমস ক্রিকেটে খেলেছে, প্রতিবারই পদক নিয়ে ফিরেছে—২০১০ সালে প্রথমবার তো জিতেছিল সোনাও। বিস্তারিত পড়ুন...

এত দিন চুপ থাকলেও হঠাৎ কেন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সরব মোদি সরকার

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হোয়াইট হাউসে যৌথ সংবাদ সম্মেলনে, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

কয়েক দশক ধরে বন্ধুত্বপূর্ণ দেশগুলোর সঙ্গে মতবিরোধের বিষয়গুলো নীরবে, অনেকটা আড়াল থেকে সামাল দিয়েছে ভারত। প্রকাশ্যে এসব নিয়ে খুব একটা কথা বলেনি। ওয়াশিংটনের ক্ষেত্রেও নয়াদিল্লির অবস্থান এমনই ছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক দুই দেশের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যেও মোটের ওপর ব্যাপক সমর্থন পেয়েছে। বিস্তারিত পড়ুন...

ফ্রান্স জ্বলছে জেনজি-আলফার আগুনে, নেপথ্যে কী?

বিক্ষোভ চলাকালে টিয়ার গ্যাস থেকে বাঁচতে বিক্ষোভকারীদের দৌড়াতে দেখা যায়। ২ অক্টোবর ২০২৬, পূর্ব ফ্রান্সের লিওঁ শহরে। প্যারিস-সংলগ্ন ইল-দ্য-ফ্রঁস অঞ্চলে এই বিক্ষোভ শুরু হলেও তা এখন সারা দেশের অন্যান্য শহরেও ছড়িয়ে পড়েছে।

ক্লাসরুমে ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত শিক্ষার্থী, তীব্র শিক্ষকসংকট ও দীর্ঘ সময় ধরে ক্লাস চালানোর প্রতিবাদে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের আন্দোলন। গত মঙ্গলবার পুলিশ চার শতাধিক মানুষকে আটক করেছে, যাদের একটি বড় অংশই অপ্রাপ্তবয়স্ক। বিস্তারিত পড়ুন...