শুভ সকাল। আজ ২১ ডিসেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

রেলস্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূর। রাতে এক সহকর্মীকে নিয়ে রেললাইন পাহারায় ছিলেন আনসার সদস্য ইফতেখার রহমান। হঠাৎ কিছুটা দূরে রেললাইনের ওপর আগুন জ্বলতে দেখেন তিনি। কাছে গিয়ে দেখেন রেললাইনের ওপর আড়াআড়িভাবে ফেলে রাখা কংক্রিটের স্লিপার। রেললাইন ও স্লিপারের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা বাঁশ ও গাছের লম্বা ডাল। এর ওপর শুকনা কচুরিপানার স্তূপ। এরই মধ্যে শুনতে পান ট্রেনের হুইসেল। তৎক্ষণাৎ তিনি গলা থেকে মাফলার খুলে এক হাতে নিয়ে নিশানা ওড়ান। আর অন্য হাতে টর্চলাইট জ্বালিয়ে ট্রেন থামানোর সংকেত দিতে থাকেন। একপর্যায়ে পকেট থেকে বাঁশি বের করে সজোরে বাজাতে থাকেন তিনি। ট্রেন থেমে যায়। দুর্ঘটনা থেকে রক্ষা পায় ট্রেনে থাকা শত শত যাত্রীর জীবন। বিস্তারিত পড়ুন...
দেশে কি কোনো আইনকানুন নেই? বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, কেউ কেউ একসঙ্গে সাত স্ত্রী নিয়ে সুখে সংসার করছেন। বহুবিবাহ করা এই ব্যক্তিদের বিয়েগুলো নিবন্ধিত হয়েছে কি না বা হয়ে থাকলে তা কীভাবে হলো, এগুলো নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে না। বিস্তারিত পড়ুন...
সকালের নরম রোদটাই বেছে নিলেন সাকিব আল হাসান। প্লাস্টিকের দুটি চেয়ার কাঁধে তুলে নিয়ে বললেন, ‘চলেন ছাদে গিয়ে বসে কথা বলি। রোদ আছে...।’ মাগুরা শহরের সাহাপাড়ায় সাকিবদের বাসায় গতকাল সকালে সেই কথা চলল ঘণ্টাখানেক ধরে। শহরের রাস্তায় বিজয় র্যালি নিয়ে বের হওয়ার আগে তারেক মাহমুদকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে জাতীয় দলের অধিনায়ক ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী সাকিব কথা বলেছেন তাঁর রাজনীতিতে আসার কারণ, রাজনৈতিক পরিকল্পনা, ক্রিকেটার হিসেবে ভবিষ্যৎ ভাবনা এবং তাঁকে ঘিরে নানান সময়ে সৃষ্ট অনেক বিতর্কিত বিষয় নিয়েও। বিস্তারিত পড়ুন...
ইসরায়েলের আন্তর্জাতিক কার্গো শিপিং কোম্পানি জিমের কোনো জাহাজকে নিজেদের বন্দরে ভিড়তে দেবে না মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম গতকাল এ ঘোষণা দিয়েছেন। মালয়েশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, এ নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে। বিস্তারিত পড়ুন...
ঘরোয়া ক্রিকেটে আহামরি কিছু না করেও বাংলাদেশ জাতীয় দলে ফিরেছিলেন। প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রিয় শিষ্য হওয়ায় সুবাদে তেমন কিছু না করেই ফিরেছেন, এমন প্রশ্নও উঠেছিল। ফেরার পর টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ায় তীব্র সমালোচনাও হয়েছে। আগের ম্যাচে তো ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং-ফিল্ডিংয়েও দলকে ডুবিয়েছেন। তবু সৌম্য সরকারের ওপর আস্থা রেখেছিল টিম ম্যানেজমেন্ট।
বিস্তারিত পড়ুন...