পুলিশ-বিএনপি সংঘর্ষের পরদিনও ঢাকায় উত্তাপ

ঢাকায় বিএনপির বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে বুধবার রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে একজন নিহত এবং অর্ধশতাধিক নেতা–কর্মী আহত হন। সংঘর্ষে বেশ কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। বৃহস্পতিবার সচিবালয়সহ ঢাকার বিভিন্ন জায়গায় ওই ঘটনার জের দেখা যায়।

সচিবালয়ের প্রবেশপথে নিরাপত্তা তল্লাশি করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা
ছবি: তানভীর আহাম্মেদ
নাইটিঙ্গেল মোড় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে ধাওয়া দিয়ে কয়েকজনকে আটক করে পুলিশ
বিএনপির সমর্থকেরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁদের ধাওয়া দেয়। রাজধানীর নাইটিঙ্গেল মোড় এলাকায়
বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনের বিএনপি কার্যালয়ের সামনের সড়ক খুলে দেয় পুলিশ। এরপরই যান চলাচল শুরু হয়
ঢাকার প্রবেশপথ গাবতলীতে বসানো হয়েছে পুলিশের তল্লাশিচৌকি। পথচারীদের ব্যাগ চেক করছে পুলিশ
নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষে একজনের মৃত্যু, বিএনপির কার্যালয়ের ভেতরে ঢুকে পুলিশের তল্লাশি অভিযানের প্রতিবাদ এবং গ্রেপ্তার নেতা–কর্মীদের অবিলম্বে মুক্তির দাবিতে মানববন্ধন করে বিএনপিপন্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালাচ্ছে পুলিশ
রাজধানীর নয়াপল্টন থেকে গ্রেপ্তার হওয়া বিএনপির নেতা-কর্মীদের বৃহস্পতিবার দুপুরে প্রিজন ভ্যানে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আনা হয়
পুলিশের সঙ্গে বিএনপির নেতা–কর্মীদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার নেতা–কর্মীদের বৃহস্পতিবার সিএমএম আদালতে আনা হয়
রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার নেতা–কর্মীদের বৃহস্পতিবার সিএমএম আদালতে আনা হয়