
মেধা আজ আর কেবল বড় শহরের গণ্ডিতে সীমাবদ্ধ নেই। দেশের অন্যতম বড় ‘মার্কস অলরাউন্ডার’ প্ল্যাটফর্মের কল্যাণে দেশের প্রত্যন্ত অঞ্চলের সুপ্ত প্রতিভাগুলো এখন এক মঞ্চে হাজির। ‘দেখাও যত প্রতিভা তোমার’ স্লোগানে দেশের অন্যতম সেরা এই আসর মাতাতে তৈরি তৃণমূলের শিশু-কিশোরেরা। প্রতিটি অডিশনে অংশগ্রহণকারীদের বাঁধভাঙা উল্লাস প্রমাণ করে—গ্রামবাংলার আনাচকানাচ থেকেই উঠে আসছে আগামীর তারকারা। মেধার এই জয়জয়কার মূলত শিকড় থেকে এক নতুন ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে ওঠারই গল্প।
ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে আঞ্চলিক পর্বের প্রতিদ্বন্দ্বিতা অনুষ্ঠিত হয়েছে, যেখান থেকে উঠে এসেছে অসংখ্য নতুন মুখ ও নতুন গল্প। আঞ্চলিক, বিভাগীয় ও জাতীয়—তিনটি পর্যায়ে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।
আগামী শুক্র ও শনিবার (১২ ও ১৩ জুন) মার্কস অলরাউন্ডারের ঢাকা, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জের আঞ্চলিক পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। নিম্নলিখিত প্রতিটি ভেন্যুতে সকাল ৮টা থেকে শুরু হবে প্রতিযোগিতা।
তারিখ: ১২ জুন, শুক্রবার
ভেন্যু: মানিকগঞ্জ মডেল হাইস্কুল।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: মানিকগঞ্জ জেলার সব স্কুল ও কলেজ।
ভেন্যু: বাংলাদেশ ব্যাংক আদর্শ উচ্চবিদ্যালয়, আইজি গেট, ফরিদাবাদ, ঢাকা।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার শ্যামপুর ও কদমতলী থানার সব স্কুল ও কলেজ।
ভেন্যু: মর্গ্যান গার্লস স্কুল অ্যান্ড কলেজ, দেওভোগ, নারায়ণগঞ্জ।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: নারায়ণগঞ্জের ফতুল্লা, সদর এবং বন্দর থানার সব স্কুল ও কলেজ।
তারিখ: ১৩ জুন, শনিবার
ভেন্যু: সরকারি লালমাটিয়া হাউজিং সোসাইটি উচ্চমাধ্যমিক বিদ্যালয় (স্কুল অ্যান্ড কলেজ), ঢাকা।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: ঢাকার ধানমন্ডি থানার একাংশ (সায়েন্সল্যাব, শঙ্কর, সাতমসজিদ রোড, ধানমন্ডি-২৭ ও ৩২) এবং কলাবাগান থানার আংশিক (এলিফ্যান্ট রোড, কলাবাগান, সোবহানবাগ, শুক্রাবাদ, মিরপুর রোড ও গ্রিন রোড) এলাকায় অবস্থিত সব স্কুল ও কলেজ।
ভেন্যু: কাজী কমর উদ্দিন (কে কে) গভ. ইনস্টিটিউশন, মধ্য কোটগাঁও, সদর, মুন্সিগঞ্জ।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: মুন্সিগঞ্জ জেলার সব স্কুল ও কলেজ।
ভেন্যু: ভুলতা স্কুল অ্যান্ড কলেজ, ভুলতা রূপগঞ্জ, নারায়ণগঞ্জ।
যে এলাকার শিক্ষার্থীরা অংশ নেবে: নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার এবং সোনারগাঁ থানার সব স্কুল ও কলেজ।
ক্রমান্বয়ে ঢাকার অন্যান্য অঞ্চলের মার্কস অলরাউন্ডারের আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতা সম্পন্ন হবে।
প্লে থেকে চতুর্থ শ্রেণি—জুনিয়র স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, গল্প বলা); পঞ্চম থেকে অষ্টম শ্রেণি—মিডল স্কুল (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা) এবং নবম থেকে দ্বাদশ শ্রেণি—হাইস্কুল ও কলেজ (গান, নাচ, অভিনয়, চিত্রাঙ্কন, আবৃত্তি, উপস্থিত বক্তৃতা।)
ইতিমধ্যে ঢাকা (মোহাম্মদপুর, আদাবর, সবুজবাগ, মুগদা, মিরপুর মডেল থানার একাংশ, দারুসসালাম, উত্তরা পূর্ব থানার একাংশ, ডেমরা, রূপগঞ্জ, নিউমার্কেট, লালবাগ, ভাটারা, কাফরুল, ক্যান্টনমেন্ট, ভাষানটেক, ওয়ারী, সূত্রাপুর, যাত্রাবাড়ী থানার একাংশ, ধানমন্ডি থানার একাংশ, হাজারীবাগ, রমনা, হাতিরঝিল, তেজগাঁও, তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল, শেরেবাংলা নগর, মিরপুর–১১, মিরপুর–১২, মিরপুর–১, পূরবী, পলাশনগর, বাউনিয়া, রূপনগর ও মিরপুর ডিওএইচএস, পল্লবী, উত্তরা পশ্চিম থানার একাংশ, মতিঝিল, শাহজাহানপুর, আগারগাঁও, তালতলা, শেওড়াপাড়া, কাজীপাড়া, ৬০ ফিট, মিরপুর-১০, শেরেবাংলা নগর এবং তুরাগ); গাজীপুর (কোনাবাড়ী, কাশিমপুর, গাছা, কালিয়াকৈর এবং গাজীপুর সদর থানা, গাজীপুর সদরের একাংশ, মাওনা, কাপাসিয়া, কালীগঞ্জ, শ্রীপুর, জয়দেবপুর এবং টঙ্গী পূর্ব ও পশ্চিম); নারায়ণগঞ্জ (সিদ্ধিরগঞ্জ, বন্দর ও সোনারগাঁ), নরসিংদী, বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, চাঁদপুর, যশোর, মাগুরা, নোয়াখালী, ফেনী, সিলেট, নাটোর, পাবনা, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, শরীয়তপুর, রাজবাড়ী, সিরাজগঞ্জ, রংপুর, কুড়িগ্রাম, খুলনা, বাগেরহাট, রাজশাহী, ঠাকুরগাঁও, টাঙ্গাইল, লালমনিরহাট, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, শেরপুর, কুষ্টিয়া, মেহেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, ময়মনসিংহ, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, নীলফামারী, পঞ্চগড়সহ দেশের বিভিন্ন জেলায় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
পর্যায়ক্রমে দেশের মোট ১০০টি স্থানে আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে। বাংলাদেশের সব স্কুল-কলেজ (প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি) এবং সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
মার্কস অলরাউন্ডারে তিনটি গ্রুপ থেকে সেরা তিন অলরাউন্ডারের প্রত্যেকে পাবে ১৫ লাখ টাকার শিক্ষাবৃত্তি। আর বিভিন্ন পর্যায়ের বিজয়ীরা পাবে মোট ১ কোটি টাকার বেশি উপহার ও শিক্ষাবৃত্তি।
গ্র্যান্ড ফিনালেতে তিনটি গ্রুপের ফার্স্ট রানারআপ এবং সেকেন্ড রানারআপের প্রত্যেকে পাবে ৫ লাখ এবং ৩ লাখ টাকার শিক্ষাবৃত্তি। তিনটি গ্রুপের ছয়টি বিষয়ের প্রতিটিতে সেরা ৩ জন করে মোট ৫৪ জন সেরা পারফরমারের প্রত্যেকে পাবে যথাক্রমে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জপদক। জাতীয় পর্যায়ে তিনটি গ্রুপের চ্যাম্পিয়নদের শিক্ষাপ্রতিষ্ঠান পাবে একটি করে কম্পিউটার।
আয়োজকদের বিশ্বাস, ‘মার্কস অলরাউন্ডার’ শুধু হার-জিতের লড়াই নয়। এটি মূলত সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়িয়ে নিজের সুপ্ত প্রতিভাকে চিনে নেওয়ার দারুণ এক সুযোগ। গ্রাম থেকে শহর—সবখানে ছড়িয়ে পড়া প্রতিযোগিতার এই মঞ্চে অংশ নিয়ে প্রতিটি শিশু জীবনের আসল লড়াইয়ে নামার অনুপ্রেরণা পাচ্ছে। এটি তাদের কেবল শিল্পী বানাতে নয়; বরং ভবিষ্যতের এক একজন পরিপূর্ণ ‘অলরাউন্ডার’ হিসেবে গড়ে তুলতে কাজ করছে।
বিস্তারিত জানতে এবং রেজিস্ট্রেশন করতে ভিজিট করতে হবে । ফোন করা যাবে (সকাল ৮টা থেকে রাত ৮টা) ০৯৬১৪৫১৬১৭১ নম্বরে।