বিএনপির নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান
বিএনপির নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান

৫০ সদস্যের মন্ত্রিসভায় ৪১ জনই নতুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৫০ সদস্যের মন্ত্রিসভা গতকাল বৃহস্পতিবার বিকেলে শপথ নিয়েছে। বিএনপির নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর মন্ত্রিসভায় পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৫ জন। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ২৪ জন। সব মিলিয়ে ৫০ সদস্যের মন্ত্রিসভায় প্রধানমন্ত্রীসহ প্রথমবার মন্ত্রী হয়েছেন ৪১ জন। তাঁদের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানও প্রথমবার প্রধানমন্ত্রী হলেন।