সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৭ ডিসেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

নিষেধাজ্ঞায় পড়লে বাংলাদেশ থেকে পোশাক না নেওয়ার শর্ত ক্রেতাপ্রতিষ্ঠানের

একটি পোশাক কারখানায় কাজ করছেন শ্রমিকেরা।
ছবি: সংগৃহীত

শ্রম অধিকার সুরক্ষায় যুক্তরাষ্ট্র নতুন শ্রমনীতি ঘোষণার পর দুশ্চিন্তায় পড়েন বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের উদ্যোক্তারা। এবার সেই দুশ্চিন্তা আরও কিছুটা বাড়ল। কারণ, বাংলাদেশ কোনো নিষেধাজ্ঞার মুখে পড়লে পণ্য না নেওয়া কিংবা অর্থ পরিশোধ না করার শর্ত যুক্ত করে তৈরি পোশাকের ঋণপত্র দিয়েছে একটি ক্রেতাপ্রতিষ্ঠান।
বিস্তারিত পড়ুন...

ঢাকায় ৬৫০ টাকা কেজিতে গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত ব্যবসায়ীদের

গরুর মাংস

আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত আগামী এক মাস গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার থেকে এই দাম কার্যকর হবে। নির্বাচনের পর মাংসের দাম আবার সমন্বয় করা হবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বিস্তারিত পড়ুন...

ঢাকা দক্ষিণ সিটির কেউ নন, তবু ব্যবহার করেন গাড়ি-অফিস

গোলাম মোর্শেদ

তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কেউ নন। কিন্তু ব্যবহার করেন করপোরেশনের ৬০ লাখ টাকা দামের গাড়ি। তাঁর জন্য নিয়োজিত আছেন একজন চালক ও দুজন অফিস সহায়ক। বসেন মেয়র কার্যালয়ের নিচতলায় প্রটোকল কর্মকর্তার জন্য নির্ধারিত কক্ষে।
বিস্তারিত পড়ুন...

বিপ্লব উদ্যানে আসলে কী হচ্ছে

চট্টগ্রামের বিপ্লব উদ্যানে এখন আর নিরিবিলি পরিবেশ নেই। সেখানে গড়ে উঠেছে দোকানপাট ও কংক্রিটের অবকাঠামো। গতকাল বিকেলে নগরের ২ নম্বর গেট এলাকায়

কোথাও প্রকৃতিবেষ্টিত ফাঁকা জায়গা দেখলে নগরকর্তাদের মানসচক্ষে প্রথমেই ভেসে ওঠে এর বাণিজ্যিক ব্যবহারের সম্ভাবনাটি। উন্নয়ন, জনকল্যাণ, আধুনিকায়ন বা সৌন্দর্যবর্ধন ইত্যাদি নামে নগরবাসীর স্বস্তি ও অবকাশের জায়গাটুকু কেড়ে নিতে তৎপর হয়ে ওঠেন তাঁরা।
বিস্তারিত পড়ুন...

হাত দিয়ে বল ধরে আউটের যত গল্প

সেই মুহূর্ত। বল ধরতে যাচ্ছেন মুশফিক

১৪৬ বছরের টেস্ট ইতিহাসে অবস্ট্রাকটিং দ্য ফিল্ডের একটাই ঘটনা থাকলেও হাত দিয়ে বল ধরার অপরাধে এর আগেই আউট হয়েছেন সাতজন। মুশফিকুর রহিমের নামটা এই তালিকাতেই ঢোকা উচিত। তিনিও তো হাত দিয়ে বল ধরার অপরাধেই আউট হয়েছেন। অন্য সাতজনের সঙ্গে একটা ব্যতিক্রম অবশ্য আছে।
বিস্তারিত পড়ুন...