বাংলা একাডেমিতে ‘বাংলাদেশ গণহত্যা স্মরণ ও মুক্তিযুদ্ধ ১৯৭১ বহুমাত্রিকতার খোঁজে’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩০ সেপ্টেম্বর, ঢাকা
বাংলা একাডেমিতে ‘বাংলাদেশ গণহত্যা স্মরণ ও মুক্তিযুদ্ধ ১৯৭১ বহুমাত্রিকতার খোঁজে’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ৩০ সেপ্টেম্বর, ঢাকা

আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা

মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার ঘটনা বিশ্বের কাছে তুলে ধরতে হবে

গণতন্ত্রের নামে স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি–জামায়াত বাংলাদেশে রাজনীতি করছে। তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং গণহত্যার ইতিহাস মুছে ফেলতে চেয়েছে। এশিয়ার অন্যান্য দেশে মুক্তিযুদ্ধের মতো বড় ঘটনা কীভাবে প্রভাব ফেলেছে, সেটা খুঁজে দেখতে হবে। মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার ঘটনা বিশ্বের কাছে তুলে ধরতে হবে।

আজ শনিবার সকালে ‘বাংলাদেশ গণহত্যা স্মরণ ও মুক্তিযুদ্ধ ১৯৭১ বহুমাত্রিকতার খোঁজে’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা। ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের উদ্যোগে রাজধানীর বাংলা একাডেমিতে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

সকালে বাংলা একাডেমি মিলনায়তনে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। এরপর গণহত্যা জাদুঘরের নতুন ওয়েবসাইট উদ্বোধন এবং নতুন প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। সম্মেলনের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ। সংগঠনের সভাপতি অধ্যাপক মুনতাসীর মামুনের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ পাঠ করেন ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক সজল নাগ।

সজল নাগ তাঁর ‘দ্য সেনসেশন অব বিয়িং আ নেশন: বার্থ অব বাংলাদেশ অ্যান্ড ইটস ইমপ্যাক্ট অন দ্য ন্যাশনালিস্ট ডিসকোর্স ইন সাউথ এশিয়া (বাংলাদেশের অভ্যুদয় এবং দক্ষিণ এশিয়ার জাতীয়তাবাদ বয়ানে এর প্রভাব)’ শিরোনামের  প্রবন্ধে উল্লেখ করেন, বাংলাদেশের মুক্তি সংগ্রাম আধিপত্যশীল জাতীয়তার অভ্যন্তরীণ উপনিবেশবাদ, নিপীড়ন ও আধিপত্যবাদ ভেঙে বেরিয়ে আসার উদাহরণ হয়েছিল। পাকস্তানি রাষ্ট্রের শক্তিশালী সামরিক বাহিনীর বিরুদ্ধে বাংলাদেশের বিজয় নিপীড়ক রাষ্ট্রের সামরিক শক্তির বিরুদ্ধে জাতীয়তাবাদী ভাবাদর্শের বিজয়ের প্রতীক।

উদ্বোধনী অনুষ্ঠানে ‘মাতৃভূমি, কি যেন তোমার নাম ছিল?’ কবিতা পাঠ করে শোনান আন্তর্জাতিক সম্মেলন আয়াজক কমিটির আহ্বায়ক কবি তারিক সুজাত।

ভারতের প্রবন্ধকার কৌশিক বন্দ্যোপাধ্যায় বলেন, মুক্তিযুদ্ধের অত্যাচারের ইতিহাস খুঁজতে গিয়ে বাংলাদেশের গবেষকেরা গণহত্যার ইতিহাস অন্বেষণকে আন্দোলনে পরিণত করেছেন।

প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ ‘মুক্তিযুদ্ধ ও গণহত্যা শুধু বাংলাদেশ নয় এশিয়ার ইতিহাসে এক যুগ পরিবর্তনকারী ঘটনা। এশিয়ার নানা অংশে মুক্তিযুদ্ধের মতো বিশাল ঘটনা কীভাবে প্রভাব ফেলেছে, সেটা আমাদের খুঁজে দেখতে হবে। তাহলে মুক্তিযুদ্ধের প্রকৃত পরিচয় পাওয়া যাবে।’

সভাপতির বক্তব্যে অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, সম্মেলনে সবার অংশগ্রহণই গণহত্যার স্বীকৃতি। বাংলাদেশে সবচেয়ে বেশি গণহত্যার ঘটনা যেখানে ঘটেছিল, সেই জায়গায় তৈরি করা হয়েছে গণহত্যা জাদুঘর। মার্কিন যুক্তরাষ্ট্রের প্ররোচনায় স্বাধীনতাবিরোধী শক্তি বিএনপি–জামায়াত বাংলাদেশে রাজনীতি করছে। যে দেশের স্বাধীনতা অর্জনে এত হত্যা, এত অত্যাচার, এত ধর্ষণ যারা ঘটিয়েছিল গণতন্ত্রের নামে সেই স্বাধীনতাবিরোধীরা এ দেশে রাজনীতি করছে।

১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরকে মুক্তিযুদ্ধের সময়ের দুর্লভ কিছু ফুটেজ স্মারক হিসেবে প্রদান করেন চলচ্চিত্র নির্মাতা কাওছার চৌধুরী। মুক্তিযুদ্ধের সময় গণহত্যা নিয়ে ভারতের বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত সংবাদের সফট কপি তুলে দেন ভারতের প্রবন্ধকার পুনম মুখার্জি।

উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘর ট্রাস্টের সম্পাদক চৌধুরী শহীদ কাদের। সম্মেলনে কয়েকটি অধিবেশনে বাংলাদেশ ও ভারতের অন্তত ২০ জন গবেষক মুক্তিযুদ্ধ, গণহত্যা ও বাংলাদেশের নানা দিক নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।

অন্যান্য অধিবেশনে বক্তব্য দেন প্রবন্ধকার সঞ্জয় কে ভরদ্বাজ, তিস্তা দাস, কিংশুক চ্যাটার্জি, সাগর তরঙ্গ মণ্ডল, চৌধুরী শহীদ কাদের, সহুল আহমদ, অনিন্দিতা বন্দ্যোপাধ্যায়, পুনম মুখার্জি, মহিউদ্দিন জাহাঙ্গীর, সুশ্রিতা আচার্যী, কৌশিক বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা ঘোষাল।