
শুভ সন্ধ্যা। আজ শুক্রবার। আজ রাশিয়া–ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি। এ যুদ্ধ সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। দিনটি উপলক্ষে একাধিক প্রতিবেদন আছে আজ প্রথম আলো অনলাইনে। আছে রাজনীতির বিশেষ খবর। এ ছাড়া বাণিজ্য, বিনোদন ও ক্রীড়াজগতের নানা খবর তো আছেই। ছুটির দিনের এই সন্ধ্যায় পড়ুন প্রকাশিত আলোচিত পাঁচ খবর।
রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে একটি প্রস্তাব পাস হয়েছে জাতিসংঘে। এতে জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে অবিলম্বে ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে সংস্থাটি। তবে জাতিসংঘের সাধারণ পরিষদে গতকাল বৃহস্পতিবারের ভোটাভুটিতে বাংলাদেশ, চীন, ভারত, পাকিস্তানসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল। বিস্তারিত পড়ুন...
ক্যাসিনো-কাণ্ডে বিতর্কিত হওয়ার পর আওয়ামী লীগের সহযোগী সংগঠনের যেসব নেতা পদ হারিয়েছিলেন, তাঁরা এখনো দলীয় পদে ফিরতে পারেননি। তবে পদ-পদবি না পেলেও তাঁরা রাজনীতিতে ফিরতে শুরু করেছেন। একসময় যেসব এলাকায় তাঁদের আধিপত্য ছিল, তা তাঁরা ফিরে পাওয়ার চেষ্টায় আছেন এখন। বিস্তারিত পড়ুন...
কাউকে যদি জিজ্ঞাসা করা হয়, ঢাকা শহরে ভিক্ষা করার জন্য সবচেয়ে আদর্শ এলাকা কোনটা? এর জবাবে খুব সহজেই প্রায় সবাই বলে দেবেন গুলশান-বনানী এলাকা। বহু সনাতন এবং বহু ‘আঙুল ফুলে কলাগাছ’ ধনীর বসবাস এ এলাকায়। বিস্তারিত পড়ুন...
২০১০ সালে স্পেনের প্রথম বিশ্বকাপ জয়ের অন্যতম এই নায়ক ২০০৮ ও ২০১০ সালে জিতেছেন ইউরো। লম্বা সময় ধরে আন্তর্জাতিক ফুটবলে নিয়মিত মুখ হলেও, গতকাল রাতে তাঁর আনুষ্ঠানিক বিদায় ঘোষণা ছুঁয়ে গেছে ভক্ত-সমর্থক ও সতীর্থদের। নেইমার, এমবাপ্পে ও ভিনিসিয়ুসরা রামোস ও তাঁর বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারকে শ্রদ্ধা জানিয়ে বার্তা দিয়েছেন। বিস্তারিত পড়ুন...
চল্লিশে পা ফেলা দক্ষিণ ভারতীয় সিনেমার অভিনেত্রী শ্রিয়া সরণ বয়সকে হার মানিয়ে তারুণ্য ধরে রেখেছেন, ‘দৃশ্যম টু’ সিনেমায় অভিনয় করে আলোচিত হয়েছেন তিনি। বিস্তারিত পড়ুন...