অঞ্জন–মফিজুরের নেতৃত্বে এওএবির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

অঞ্জন চৌধুরী ও মফিজুর রহমান
ছবি: সংগৃহীত

দেশে বেসরকারি আকাশ পরিবহন প্রতিষ্ঠানগুলোর সংগঠন অ্যাভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এওএবি) নতুন কার্যনির্বাহী কমিটি দায়িত্ব গ্রহণ করেছে। স্কয়ার এয়ার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী সভাপতি পদে ও মহাসচিব পদে নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান ২০২৩-২৫ মেয়াদের জন্য দায়িত্ব পালন করবেন।

মঙ্গলবার রাজধানীর এওএবি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে নতুন কমিটি। এতে নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মেঘনা অ্যাভিয়েশনের মোস্তফা কামাল, ইমপ্রেস অ্যাভিয়েশনের জেড মাহমুদ মামুন, সাউথ এশিয়ান এয়ারলাইনসের খন্দকার এ এফ এম মহিবুল্লাহ, বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের রাকিবুল কবির, বসুন্ধরা এয়ারওয়েজের সাফওয়ান সোবহান, ব্লু ফ্লাইং একাডেমির আবদুল্লাহ আল জহির, স্কাই ক্যাপিটাল এয়ারলাইনসের মোহাম্মদ আরিফুর রহমান, বিআরবি এয়ার লিমিটেডের পারভেজ রহমান ও গ্যালাক্সি ফ্লাইং একাডেমির মোহাম্মদ ইউনুছ।

বেসরকারি অ্যাভিয়েশন খাতের উন্নয়নের জন্য ২০১২ সাল থেকে সংগঠনটি কাজ করে আসছে।