কেএফসি বাংলাদেশ আয়োজন করেছে ‘ঈদি ফর অ্যাঞ্জেলস’
কেএফসি বাংলাদেশ আয়োজন করেছে ‘ঈদি ফর অ্যাঞ্জেলস’

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কেএফসির ‘ঈদি ফর অ্যাঞ্জেলস’

পবিত্র রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে প্রতিবছরের মতো কেএফসি বাংলাদেশ আয়োজন করেছে ‘ঈদি ফর অ্যাঞ্জেলস’।

গত রোববার (১৫ মার্চ) রাজধানীর গুলশানের আরএম সেন্টারে অবস্থিত কেএফসি রেস্টুরেন্টে উৎসবমুখর আয়োজনের মাধ্যমে শিশুদের জন্য ইফতারের ব্যবস্থা করা হয়।

পাশাপাশি শিশুদের মধ্যে বিতরণ করা হয় শিক্ষামূলক উপকরণ, স্টেশনারি ও খেলনাসামগ্রী যেমন বই, খাতা, পেনসিল, কালার প্যালেট, রুবিকস কিউব, লুডু, পাজল, ক্যারাম বোর্ড, দাবাসহ নানা উপকরণ। কেএফসি বিশ্বাস করে, সমাজের অন্য সবার মতো সুবিধাবঞ্চিত শিশুরাও ঈদের আনন্দ উদ্‌যাপনের সমান অধিকার রাখে।

ট্রান্সকম ফুডস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত দেব থাপা বলেন, ‘ঈদি ফর অ্যাঞ্জেলস উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ইফতার ও উপহারের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। সমাজের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে কেএফসি বাংলাদেশ ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।’

ট্রান্সকম ফুডস লিমিটেড কেএফসি বাংলাদেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি, যা ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিংসের লাইসেন্সের অধীনে পরিচালিত হচ্ছে।