
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ফল সেমিস্টারের নতুন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় অবস্থিত বিশ্ববিদালয়ের ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক লুৎফর রহমান নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকাঠামো, নানা সেবা ও নিয়মকানুন নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তিনি।
আইইউবিএটির উপাচার্য অধ্যাপক আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস, পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাহিদ হোসেন, প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. মনিরুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক শহীদুল্লাহ মিয়া, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক মোজাফফ্র আলম চৌধুরী প্রমুখ।
উপাচার্য অধ্যাপক আবদুর রব বলেন, আইইউবিএটি সার্বিকভাবে চেষ্টা করে একজন শিক্ষার্থীকে মনন, মেধা ও আদর্শে তৈরি করার। অনেক শিক্ষার্থী মনে করেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নেই। কিন্তু নিজেকে তৈরি করার সেরা সুযোগ বিশ্ববিদ্যালয়।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগীয় প্রধান, পরিচালক, কো-অর্ডিনেটর, শিক্ষক–শিক্ষার্থী, অ্যালামনাই, কর্মকর্তা–কর্মচারী উপস্থিত ছিলেন।