আবারও বিশ্বসেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল গ্রি এসি

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ধারাবাহিক পারফরম্যান্স, ভোক্তাদের আস্থা, বিশ্বাস ও উত্তরোত্তর সাফল্যের জন্য ২০২২ সালে বিশ্বের নম্বর ওয়ান এয়ারকন্ডিশনার ব্র্যান্ডের স্বীকৃতি পেয়েছে গ্রি। ২০০৫ থেকে ১৮তম বারের মতো গ্রি এ স্বীকৃতি অর্জন করল। সম্প্রতি ‘ইউরো মনিটর ইন্টারন্যাশনাল’ ২০২২ সালের জন্য গ্রি এসিকে বিশ্বসেরা ব্র্যান্ডের মর্যাদা দেয়। বিশ্বব্যাপী বাজারজাতকৃত এয়ারকন্ডিশনার পণ্যের ব্যবসায়িক বুদ্ধিমত্তা, বাজার বিশ্লেষণ, রিটেইল সেলস ভলিউম ও ভোক্তাদের অন্তর্দৃষ্টি—এ চারটি ভিত্তিসূচক মূল্যায়নে গ্রি এই স্বীকৃতি অর্জন করে।

গ্রি বিশ্বব্যাপী রেসিডেনসিয়াল, কমার্শিয়াল ও মাল্টি ভিআরএফ এয়ারকন্ডিশনিং সিস্টেম তৈরি ও বাজারজাত করছে। বর্তমানে বিশ্বব্যাপী গ্রির সেন্ট্রাল এয়ারকন্ডিশনিং সিস্টেম স্বল্প পরিসরে সহনীয় ব্যয়ের মাধ্যমে সর্বাধিক স্পেস এয়ারকন্ডিশনিং করা যায়। ফলে এর ব্যবহার এখন সর্বত্র। গ্রির মাল্টি ভিআরএফ সিস্টেম বিশ্বের অধিকাংশ বৃহৎ করপোরেট অফিস, বহুতল ভবন ও শিল্প প্রকল্পে ব্যবহার করা হচ্ছে। গ্রির আবিষ্কৃত আধুনিক ম্যাগনেটিক চিলার প্রযুক্তি ইন্ডাস্ট্রিয়াল প্রকল্পের এয়ারকন্ডিশনিং কার্যক্রমকে করছে সহজলভ্য ও ব্যাপক পরিবেশবান্ধব।

২৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের বাজারে বিশ্বস্ততা, সুনাম ও আস্থার সঙ্গে গ্রি এসি সরবরাহ ও বাজারজাত করছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ। ১৫ বছর ধরে গ্রি এসি বাংলাদেশের বাজারে শীর্ষ স্থান দখল করে আছে। গ্রি এসির বর্তমান মার্কেট শেয়ার প্রায় ৬০ শতাংশ। গ্রি এসি বর্তমানে দেশেই উৎপাদন, সরবরাহ ও বিক্রয়োত্তর সেবা প্রদান করেছে ইলেক্ট্রো মার্ট গ্রুপ। বর্তমানে প্রায় এক শর বেশি সিরিজের গ্রি ব্র্যান্ডের এসি দেশের সব বিক্রয় ও প্রদর্শনী কেন্দ্র, রিটেইল শোরুম, পার্টনার শোরুমসহ সর্বত্র পাওয়া যাচ্ছে।

গ্রি এসি অত্যাধুনিক প্রযুক্তিসমৃদ্ধ, বিল্ড ইন ইনভার্টার টেকনোলজি ও পরিবেশবান্ধব। এই এসিতে আছে বায়োলজিক্যাল ফিল্টার, ক্যাচেইন ফিল্টার, সিলভার আয়রন ফ্লিটার ও ক্লোজসমা এয়ার পিউরিফিকেশন টেকনোলজি, যা ঘরের বাতাস সম্পূর্ণরূপে বিশুদ্ধ করতে সক্ষম। গ্রি এসির আই ফিল টেকনোলজি ঘর ও শরীরের তাপমাত্রা সমন্বয় করতে সক্ষম। গ্রি এসির ‘আইডিয়াল টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট’ প্রযুক্তি ঘরের তাপমাত্রাকে পরিবেশের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে সমন্বয় করে, যার ফলে বিদ্যুৎ সাশ্রয় হয়।

এ ছাড়া বিশ্বের প্রথম বুস্ট ইনভার্টার কম্প্রেসর থাকায় গ্রি এসি ৭০ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করে। গ্রি এসি ন্যানো টেকনোলজি কম্প্রেসর প্রযুক্তিসমৃদ্ধ। টি-থ্রি ওয়াকিং কন্ডিশনে এয়ার ফ্লো সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে, যা আপনাকে দেবে চূড়ান্ত শীতলতা ও আরামদায়ক অবস্থান। মাত্র এক মিনিটে গ্রি এসি ভেতরে ২৭ ডিগ্রি এবং বাইরে ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে ৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমাতে পারে। গ্রি এসি বাইরের পরিবেশের ৬৮ ডিগ্রি তাপমাত্রাতেও চলতে সক্ষম। ডাবল এয়ার লোউভার প্রযুক্তি ১৩ মিটার দূরত্বে ঘরের প্রতিটি কোণের পরিবেশ শীতল করে দেয়। গ্রি এসিতে আরও আছে সুইং ফাংশন–সমৃদ্ধ ‘থ্রি-ডি এয়ার ফ্লো’ প্রযুক্তি, যা ঘরের চারদিকে বাতাস প্রবাহ করে। সর্বনিম্ন ৩৩ ডেসিবল কম শব্দে চলতে সক্ষম গ্রি এসি ঘরের পরিবেশ শান্ত রাখে। গ্রি এসি সাত ধাপে বাতাস প্রবাহ করে এবং চার ধাপে স্বয়ংক্রিয়ভাবে বাতাস পরিষ্কার ও প্রবাহ করতে সক্ষম। গোল্ড ফিন ও অ্যান্টি কোরেশনসমৃদ্ধ কনডেনসর ও ইভাপোরেটরে সহজে মরিচা পড়ে না। ফলে কার্যক্ষমতা বজায় থাকে দীর্ঘদিন।