সাবেক সেনা কর্মকর্তা হাসিনুরের বিরুদ্ধে মানহানির মামলার পরবর্তী শুনানি ২৪ জুন

সাবেক সেনা কর্মকর্তা মো. হাসিনুর রহমানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানহানির মামলা করেছেন আইনজীবী নাজনীন নাহার। এ বিষয়ে আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১–এ শুনানি হয়েছে। আগামী ২৪ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন রাখা হয়েছে।

আইনজীবী নাজনীনের ভাই সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান। গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জিয়াউলের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের একাধিক মামলায় ট্রাইব্যুনালে বিচার চলছে।

নাজনীন নাহারের অভিযোগ, একদিন ট্রাইব্যুনালে তাঁকে অশালীন ভাষায় আক্রমণ করেছেন হাসিনুর। আরেক দিন তাঁর সন্তানের ক্ষতি করার হুমকি দিয়েছেন হাসিনুর।

এসব অভিযোগ আজ  ট্রাইব্যুনালে অস্বীকার করেছেন হাসিনুর।