নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন ১১২ জন কর্মকর্তাকে বিভিন্ন উপজেলা, থানা পর্যায়ে বদলি করেছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার ইসি সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এ–সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।
আদেশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয় ও এর আওতাধীন মাঠপর্যায়ের এসব কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বদলি করা কর্মকর্তারা আগামী ১ মার্চের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় ১ মার্চ তাৎক্ষণিক অবমুক্ত মর্মে গণ্য হবেন।