শুভ সন্ধ্যা। আজ বৃহস্পতিবার। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশের শীর্ষ ব্যক্তি বাংলাদেশ সফর করেছেন। এসব সফর নিয়ে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ নিয়ে প্রতিবেদন আছেন। রাষ্ট্রপতি নির্বাচন শেষ হয়ে গেছে। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দায়িত্ব শেষে কী করবেন, তা নিয়ে প্রতিবেদন আছে। সেই সঙ্গে আছে বিদেশ, বাণিজ্য ও চাকরিসংক্রান্ত অন্যান্য খবর। বিনোদন ও ক্রীড়াসহ নানা খবর তো আছেই। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন খবরগুলোতে:

বর্ষীয়ান রাজনীতিবিদ আবদুল হামিদ একসময় লালমাটিয়ার বাসায় থাকতেন। তবে রাষ্ট্রপতির মেয়াদ শেষে রাজধানীর নিকুঞ্জের একটি বাসায় উঠবেন বলে গতকাল বুধবার প্রথম আলোকে জানিয়েছেন তাঁর প্রেস সেক্রেটারি মো. জয়নাল আবেদীন। বিস্তারিত পড়ুন...
এ কে আব্দুল মোমেন বলেন, গত সাত মাসে আমেরিকার উচ্চপর্যায়ের প্রতিনিধি একের পর দেশে এসে সম্পর্ক উন্নয়নের জন্য কাজ করেছেন। তাঁদের দেশে গিয়ে নেতাদের সঙ্গে আলাপ করার জন্য আহ্বান জানিয়েছেন। বিস্তারিত পড়ুন...
আপাতদৃষ্টে ‘চটার ক্ষমতার অভাবে অভাবগ্রস্ত’ ব্যক্তিটি হলেন খোদ মহামান্য রাষ্ট্রপতি আবদুল হামিদ। খোঁচা মারা বক্তা হলেন, ফার্স্ট লেডি রাশিদা খানম। আর যাঁরা হাসলেন, তাঁদের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ছিলেন। বিস্তারিত পড়ুন...
গ্রাহকদের অতিরিক্ত নগদ টাকা উত্তোলনের কারণে বেশ বেগ পেতে হচ্ছে—এমন যুক্তি দেখিয়ে বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে বিশেষ বিবেচনায় ৮ হাজার কোটি টাকা ধার চেয়েছে। বিস্তারিত পড়ুন...
৪৫তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্য আগামী ১০ মার্চ সম্ভাব্য তারিখ থাকলেও ওই সময় পরীক্ষা নেওয়া কঠিন বলে জানিয়েছে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) একটি বিশ্বস্ত সূত্র। তবে কবে পরীক্ষা নেওয়া হবে, তার জন্য পিএসসি মার্চের প্রথম সপ্তাহে জরুরি একটি বৈঠক ডাকবে। বিস্তারিত পড়ুন...
কুমার বিশ্বজিৎ বলেন, ‘নিবিড়ের চিকিৎসার এখনো দুইটা স্টেজ আছে। সৃষ্টিকর্তার অপার কৃপায় যদি সেই দুটি স্টেজ সুন্দরভাবে পার করে আসতে পারি, তখন বলব, শতভাগ সফল।’ বিস্তারিত পড়ুন...
প্রায় সাড়ে তিন বছর আত্মগোপনে থাকার পর সেই ‘ক্যাসিনো সাঈদ’–এর পুনরাবির্ভাব ঘটেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে। সেটিও মহাসমারোহে। আবারও বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে বরণ করে নেওয়া হয়েছে তাঁকে। বিস্তারিত পড়ুন...
১৭ বছরের বেশি সময় পর এয়ার ইন্ডিয়া আবারও টাটা গ্রুপের মালিকানায় ফিরে এসেছে। আর বেশ দ্রুত এয়ার ইন্ডিয়া সব মিলিয়ে ৪৭০টি উড়োজাহাজ কেনার জন্য চুক্তি করেছে বিশ্বের সবচেয়ে বড় দুই বিমান প্রস্তুতকারী কোম্পানি এয়ারবাস এবং বোয়িংয়ের সঙ্গে। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশে কারা, কখন, কীভাবে কর ছাড় পায়—এর সুস্পষ্ট নীতিমালা নেই। কারণ, কর ছাড়গুলো বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময়ে দেওয়া হয়েছে। কখনো কখনো অর্থবছরের মাঝখানে প্রজ্ঞাপন দিয়েও কর ছাড় দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...
দক্ষিণ আফ্রিকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া বাংলাদেশ নারী দলের ক্রিকেটার লতা মণ্ডলকে ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছেন সোহেলী, যিনি জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন গত বছর সিলেটে অনুষ্ঠিত এশিয়া কাপ টি-টোয়েন্টিতে। বিস্তারিত পড়ুন...