প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে স্বাস্থ্য ক্যাম্প করবে আইএমসিএইচ ও অ্যাস্টার ডিএম হেলথকেয়ার

চুক্তি স্বাক্ষর অুনষ্ঠানে বাংলাদেশের দুবাই কনস্যুলেটের কনসাল জেনারেল জামাল হোসেন, অ্যাস্টার ডিএম হেলথকেয়ারের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং হেড অব গভর্ন্যান্স টি জে উইলয়ামসন এবং হেড অব কর্পোরেট সিএসআর জলিল
ছবি: সংগৃহীত

বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ঢাকার ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালকে (আইএমসিএইচ) করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর তহবিল থেকে একটি অত্যাধুনিক মোবাইল ক্লিনিক দিয়েছে দুবাইয়ের শীর্ষ স্বাস্থ্য সেবাদাতা অ্যাস্টার ডিএম হেলথকেয়ার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি এ লক্ষ্যে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে।

আইএমসিএইচ গভর্নিং বোর্ডের চেয়ারম্যান এম এ মুবিন খান এবং অ্যাস্টার ডিএম হেলথকেয়ার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আজাদ মুবেন স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।