
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) গ্রীষ্মকালীন সেমিস্টার-২০২৩–এ ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর প্রগতি সরণিতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে নবীনবরণ অনুষ্ঠিত হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বৃদ্ধির প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আকবার হাসান। বিশেষ অতিথি ছিলেন আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পরিচালক নাইমুল হাসান, প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভিশন বিভাগের মহাব্যবস্থাপক অরূপ কুমার ঘোষ, নেক্সটজেন গ্রুপের সিইও জি এম কামরুল হাসান।
অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর অধ্যাপক রিদওয়ানুল হক এবং সিইউবির স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক মুহাম্মদ জহুরুল আলম, স্টুডেন্টস এ্যাফেয়ার্স ও মার্কেটিং- অ্যাডমিশন বিভাগের পরিচালক মোহাম্মদ আফিজুর রহমান এবং এক্সটার্নাল আফ্যেয়ার্স ও পার্টনারশিপের প্রধান লামিয়া সেলিম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের যুগ্ম রেজিস্ট্রার এএসএমজি ফারুক, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম আরিফুজ্জামান এবং বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা।