
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ করেছে দুটি সংগঠন। বিক্ষোভকারীরা অবিলম্বে ইরানে হামলা বন্ধ এবং এ ঘটনার আন্তর্জাতিক বিচার দাবি করা হয়।
আজ জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট এলাকায় বিক্ষোভ সমাবেশ করে ‘বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম’ ও ‘ইসলামী ঐক্যজোট’ নামের দুটি সংগঠন।
বিক্ষোভ–পূর্বে সংক্ষিপ্ত সমাবেশ ইসলামী ঐক্যজোটের নেতারা ইরানে অবিলম্বে হামলা বন্ধ এবং এ ঘটনার আন্তর্জাতিক বিচার দাবি করেন। বিক্ষোভকারীদের হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছবি ও কালো পতাকা দেখা যায়।
এ ছাড়া সংক্ষিপ্ত সমাবেশ শেষে ‘বাংলাদেশ দেশপ্রেমিক প্রজন্ম’ ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বায়তুল মোকাররম থেকে পল্টন মোড় হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।