কর্মবিরতির কারণে প্রায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনালের (সিসিটি) কার্যক্রম। গতকাল বুধবার দুপুরে তোলা
কর্মবিরতির কারণে প্রায় স্থবির হয়ে পড়েছে চট্টগ্রাম বন্দরের চিটাগং কনটেইনার টার্মিনালের (সিসিটি)  কার্যক্রম। গতকাল বুধবার দুপুরে তোলা

৮ হাজার কোটি টাকার রপ্তানি পণ্য আটকা

লাগাতার কর্মবিরতির দ্বিতীয় দিন গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর থেকে এক কনটেইনার পণ্যও রপ্তানি হয়নি। আন্দোলনকারীদের বাধার মুখে কোনো জাহাজ বন্দর জেটি ছেড়ে যেতে না পারায় পণ্য রপ্তানি হয়নি। লাগাতার কর্মবিরতির কারণে পণ্য রপ্তানি না হওয়ায় বন্দর চত্বর, জেটিতে থাকা ১০টি জাহাজ ও বেসরকারি ডিপোতে আটকে আছে প্রায় ১৩ হাজার একক রপ্তানি পণ্যের কনটেইনার। এসব কনটেইনারে থাকা পণ্যের মূল্য আনুমানিক ৬৬ কোটি ডলার বা প্রায় ৮ হাজার কোটি টাকা।