বিটিআরসির কমিশনার হলেন মুশফিক মান্নান চৌধুরী

অধ্যাপক মুশফিক মান্নান চৌধুরী
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক মুশফিক মান্নান চৌধুরীকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার তাঁর নিয়োগের একটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সম্পর্ক পরিত্যাগ করার শর্তে বিটিআরসির কমিশনার (ব্যবসা–বাণিজ্য বা অর্থ বা ব্যবস্থাপনা বা প্রশাসন) পদে মুশফিক মান্নান চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর।

মুশফিক মান্নান চৌধুরী সামাজিক যোগাযোগমাধ্যম ও মার্কেটিং বিষয়ে গবেষণার জন্য পরিচিত। তিনি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ও ঘাতক দালাল নির্মূল কমিটির অন্যতম উদ্যোক্তা আবদুল মান্নান চৌধুরীর ছেলে।