শুভ সকাল। আজ ৪ ফেব্রুয়ারি, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এরই মধ্যে মনোনয়ন চূড়ান্ত করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নেমেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ৩০০টি আসনে মোট ১ হাজার ৯৯৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁদের মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী এবং বাকিরা বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত। বিস্তারিত পড়ুন...
মেয়ের বয়স যখন এক বছর, তখন সড়ক দুর্ঘটনায় স্ত্রী মারা যান। এরপর পেরিয়ে গেছে এক দশক। মেয়ের কষ্ট হবে ভেবে আর বিয়ে করেননি তিনি। কিন্তু আর্থিক সংকট ও সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সাত মাস আগে মেয়েকে ঢাকার উত্তরার এক বিত্তবান পরিবারে কাজে দিয়েছিলেন। ওই পরিবার বলেছিল যে মেয়ের বিয়েসহ যাবতীয় খরচ দেবে তারা। অথচ এই পরিবারের সদস্যদের নির্মম নির্যাতনে সেই মেয়েই এখন হাসপাতালে শয্যাশায়ী, তার শরীরজুড়ে আঘাতের চিহ্ন। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশে তাঁরা অপরাধী ও পলাতক হিসেবে বিবেচিত। তাঁদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, হত্যা, রাষ্ট্রদ্রোহ বা অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। কিন্তু কলকাতার শপিং মলের জনাকীর্ণ ফুড কোর্টে আরাম করে ব্ল্যাক কফি আর ভারতীয় ফাস্ট ফুড খেতে খেতে আওয়ামী লীগের নির্বাসিত রাজনীতিবিদেরা রাজনীতিতে ফেরার ছক কষছেন। বিস্তারিত পড়ুন...
পাকিস্তানের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বিসিবির কোনো পরিচালকই নাম প্রকাশ করে কথা বলতে চাননি। তবে পাকিস্তানের এমন সিদ্ধান্তের পর সম্ভাব্য আর্থিক ক্ষতি নিয়ে চিন্তায় আছেন সবাই-ই। বিসিবির মূল আয়ের উৎসই যে আইসিসির লভ্যাংশ! বিস্তারিত পড়ুন...
কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন-সংক্রান্ত নতুন লাখ লাখ নথি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ (ডিওজে) সম্প্রতি প্রকাশ করেছে। গত বছর এক আইনে এসব নথি প্রকাশ বাধ্যতামূলক করা হয়। এরপর এবারই বিচার বিভাগ এত বিপুলসংখ্যক নথি প্রকাশ করল। বিস্তারিত পড়ুন...