
জ্বালানিসংকট মোকাবিলা ও টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং এ খাতের প্রসারের ওপর গুরুত্বারোপ করেছে মন্ত্রিসভা। এ ছাড়া ঝুঁকিপূর্ণ রাসায়নিক পদার্থ যাতে দেশে ঢুকতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা ও উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত শেষ করতে বলেছে মন্ত্রিসভা।
আজ সোমবার বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
বৈঠকসূত্রে জানা গেছে, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার যাতে মাঠপর্যায়েও নিশ্চিত করা হয়, সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা। এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গাপূজায় যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।