সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহ্‌মেদ পলক
সজীব ওয়াজেদ জয় ও জুনাইদ আহ্‌মেদ পলক

মানবতাবিরোধী অপরাধের মামলা: জয় ও পলকের বিচার শুরু

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের বিরুদ্ধে করা মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করা হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বুধবার সূচনা বক্তব্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

২৫ ফেব্রুয়ারি এ মামলায় সাক্ষ্য উপস্থাপনের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

আসামি সজীব ওয়াজেদ জয় পলাতক। জুনাইদ আহ্‌মেদ পলক গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন।