সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ৩১ জানুয়ারি, শনিবার। গতকাল শুক্রবার ছুটির দিনে প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

‘হ্যাঁ’ জিতলে খুলবে সংস্কারের পথ, কী কী বদল আসবে

আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংবিধানের বেশ কিছু মৌলিক পরিবর্তন বা সংস্কার আনার পথ খুলবে। আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদ হিসেবে সংবিধানে পরিবর্তনগুলো নিশ্চিত করবে।
বিস্তারিত পড়ুন...

জামায়াতের আমির পদে নারী সম্ভব নয়

শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির পদে নারী আসা সম্ভব নয় বলে জানিয়েছেন দলটির আমির শফিকুর রহমান। কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। বৃহস্পতিবার আল-জাজিরার ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারটি প্রচার করা হয়েছে।
বিস্তারিত পড়ুন...

সাকিবকে পাকিস্তান সিরিজে খেলাতে চায় বিসিবি

সাকিব আল হাসান

সাকিব আল হাসান আগেও চেয়েছেন দেশে এসে আবার জাতীয় দলে খেলতে, কিন্তু পারেননি। ফারুক আহমেদ বোর্ড সভাপতি থাকার সময় থেকে বিসিবিও চাইছে তাঁকে ফেরাতে, এখন পর্যন্ত ব্যর্থ তারাও। তবে বিসিবি এবার প্রকাশ্যেই ঘোষণা দিয়েছে সাকিবকে জাতীয় দলের জন্য বিবেচনায় রাখার। তাঁকে ফেরানোর একটা সময়ও ঠিক করে নিয়েছে বোর্ড। আগামী মার্চে পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠের ওয়ানডে সিরিজ দিয়েই সাকিবকে জাতীয় দলে ফেরানোর ইচ্ছা বিসিবির।
বিস্তারিত পড়ুন...

ভোটের মাঠে আওয়ামী নেতাদের ডিমান্ড, রুমিনের হাঁস ও জি এম কাদেরের দুশ্চিন্তা

ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় মির্জা ফখরুল ইসলাম আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে বলেছেন: যারা অন্যায় করেনি, তাদের কোনো শাস্তি হতে দেব না। অন্যদিকে চৌদ্দগ্রামে জামায়াতের প্রার্থী সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নির্বাচনী সমাবেশে বক্তৃতা করেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা।

নির্বাচনের প্রচারণা ভালোই এগোচ্ছে। এখন পর্যন্ত মোটামুটি শান্তিপূর্ণভাবে প্রচারণা চলছে। আমি বলব, এই সময়ে পরিবেশ এর চেয়েও শান্তিপূর্ণ থাকলে আমি বিস্মিত ও শঙ্কিত হতাম। বিস্মিত হতাম, কারণ, সেটা হতো অস্বাভাবিক। আর শঙ্কিত হতাম এ কারণে যে ঝড়ের আগের ‘প্রশান্তি’ আমরা আগেও দেখেছি।
বিস্তারিত পড়ুন...

বাংলাদেশিদের চাকরির প্রতিশ্রুতিতে ইউক্রেন যুদ্ধে যেতে বাধ্য করছে রাশিয়া

ভুক্তভোগীদের একজন মাকসুদুর রহমান বলেন, এক শ্রম দালাল তাঁকে বাংলাদেশে নিজের শহর ছেড়ে রাশিয়ায় যাওয়ার জন্য রাজি করায়। সেখানে তাঁকে পরিচ্ছন্নতাকর্মী (জ্যানিটর) হিসেবে কাজ দেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু মস্কো পৌঁছানোর কয়েক সপ্তাহের মধ্যেই তিনি নিজেকে ইউক্রেন যুদ্ধের সম্মুখসারিতে দেখতে পান।
বিস্তারিত পড়ুন...