সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ২০ আগস্ট, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল

বিএনপির সংসদীয় দলের সভায় রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আজ বুধবার জাতীয় সংসদ ভবনে
ছবি: সংগৃহীত

বিএনপির সংসদীয় দলের সভায় বিদায়ী বক্তব্য দিতে গিয়ে বারবার কাঁদলেন দলের সদ্য সাবেক মহাসচিব ও রাষ্ট্রপতি পদপ্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার আহ্বান জানান। বিস্তারিত পড়ুন...

মক্কা চুক্তি কেন ইসরায়েল-আমিরাত জোটকে কাঁপিয়ে দিচ্ছে

তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে মক্কা চুক্তি মধ্যপ্রাচ্যে নতুন বাস্তবতা হাজির করেছে

যদিও গোয়েন্দা সংস্থাগুলো চমক একদম পছন্দ করে না, তবু ৭ আগস্ট স্বাক্ষরিত ‘মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি’ ছিল আরব আমিরাত (ইউএই) ও ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর জন্য এক বিরাট চমক। গাজায় ইসরায়েলের গণহত্যার জবাবে একটি মুসলিম জোট গড়ে তোলার ইচ্ছার কথা বেশ স্পষ্ট করেই জানিয়েছিলেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বিস্তারিত পড়ুন...

অস্ট্রেলিয়াকে যে সতর্কবার্তা শোনালেন লারা, দিলেন যে পরামর্শ

ব্রায়ান লারা

ডারউইনে বাংলাদেশ যেন শুধু একটা টেস্ট জেতেনি, অস্ট্রেলিয়ার সামনে একটা আয়নাও তুলে ধরেছে। সেখানে তারা চাইলে নিজেদের বর্তমান দেখতে পারে। চাইলে পেতে পারে ভবিষ্যতের আভাসও। যে আভাসে আছে সতর্কতা। বিস্তারিত পড়ুন...

নায়িকা তমা মির্জা এখন ব্যাংকের এভিপি, অভিনয় কি তবে ছাড়ছেন...

তমা মির্জা

‘দাগি’র পর একাধিক ছবিতে অভিনয়ের কথা হয়েছিল। এ নিয়ে একাধিক পরিচালক ও প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে মিটিংও করেছেন। কয়েকটি ছবির কাজ প্রায় চূড়ান্ত পর্যায়েও পৌঁছেছিল। তবে শেষ পর্যন্ত কোনোটি নিয়েই আনুষ্ঠানিকভাবে এগোননি এই ঢালিউড অভিনেত্রী তমা মির্জা। বিস্তারিত পড়ুন...

মেলানিয়া ট্রাম্প কোথায়, ট্রাম্পের সহযোগী নাটালি হার্পকে নিয়ে কেন এত গুঞ্জন

মেরিন ওয়ান থেকে নেমে আসছেন ডোনাল্ড ট্রাম্প ও নাটালি হার্প। ১৬ আগস্ট, ২০২৬

যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে কয়েক সপ্তাহ ধরে জনসমক্ষে দেখা যাচ্ছে না। সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, এ সময়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে তাঁকে তাঁর স্বামী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাশে দেখা যায়নি। মেলানিয়া সেসব অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। বিস্তারিত পড়ুন...