হামে আক্রান্ত চার বছরের শিশু আয়েশাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে। দেশে হামের সংক্রমণ বেড়েই চলেছে। ঢাকা, ২৮ জুলাই
হামে আক্রান্ত চার বছরের শিশু আয়েশাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে রাজধানীর মহাখালীর ডিএনসিসি কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে। দেশে হামের সংক্রমণ বেড়েই চলেছে। ঢাকা, ২৮ জুলাই

হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯ শতাধিক

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সকাল সোমবার ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) দেশে আরও তিন শিশু মারা গেছে। এ নিয়ে সাড়ে চার মাসে হাম ও হামের উপসর্গে শিশুর মৃত্যু ৮২৮ জনে পৌঁছেছে।

সর্বশেষ মারা যাওয়া তিনজনের মধ্যে চট্টগ্রাম বিভাগে দুজন এবং রাজশাহী বিভাগের একজন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৯৯ শিশু; আর হামে আক্রান্ত হয়েছে ১০৫ শিশু।

গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে এসেছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪ জন। তাদের মধ্যে পরে হাম শনাক্ত হয় ১৫ হাজার ৬৬০ শিশুর।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এ পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৪৪১ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১ লাখ ৪ হাজার ২৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। এ পর্যন্ত হামের উপসর্গে ৭৩৩ এবং হামে ৯৫ শিশুর মৃত্যু হয়েছে।