শুভ সকাল। আজ ২ আগস্ট, রোববার। গতকাল শনিবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
অবশ্য কয়েকটি সুপরিচিত জার্নাল বা সাময়িকী মনিরুজ্জামানের ২৬টি গবেষণাপত্র প্রত্যাহার করেছে। এসব গবেষণার ছয়টিতে তিনি মূল লেখক এবং বাকিগুলোয় সহলেখক ছিলেন। জার্নালগুলো বলছে, ভুয়া বিশেষজ্ঞ মূল্যায়ন যোগ করা, তথ্যের অসংগতি, চৌর্যবৃত্তিসহ নানা অনিময়ের অভিযোগে গবেষণাপত্রগুলো প্রত্যাহার করেছে তারা। বিস্তারিত পড়ুন...
একসময় ঢাকাই চলচ্চিত্রে তাঁর উপস্থিতি মানেই ছিল নায়ক–খলনায়কের টান টান লড়াই। মার্শাল আর্টনির্ভর অ্যাকশন দৃশ্যে ‘ইলিয়াস কোবরা’ নামটি ছিল দর্শকের কাছে পরিচিত। তবে সেই আলোঝলমলে জীবন এখন অতীত। কয়েক বছর ধরে তিনি নিজ জন্মভূমি কক্সবাজারের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়াপাড়ায় বসবাস করছেন। বিস্তারিত পড়ুন...
ভারতে আশ্রয় নেওয়ার পর শেখ হাসিনা সরাসরি জনসমক্ষে না এলেও দেশে-বিদেশে থাকা দলীয় নেতা-কর্মীদের সঙ্গে অনলাইনে ধারাবাহিক যোগাযোগ রাখছেন। জেলা, উপজেলা, থানা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে ভার্চ্যুয়াল বৈঠক করেছেন, দিয়েছেন নানা দিকনির্দেশনা। বিস্তারিত পড়ুন...
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এমন একটি ভিসা বন্ড কর্মসূচি স্থায়ী করতে যাচ্ছে, যার ফলে বাংলাদেশসহ বিশ্বের ৫০টি দেশের আবেদনকারীদের মার্কিন ভিসা পেতে হলে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। শুক্রবার অনলাইনে প্রকাশিত ট্রাম্প প্রশাসনের বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে। বিস্তারিত পড়ুন...
ফিফা ফুটবল বিশ্বকাপের এবারের আসরের উদ্বোধনে কানাডার মঞ্চে পারফর্ম করে আলোচনায় বাংলাদেশি বংশোদ্ভূত গায়ক সঞ্জয় দেব। বাংলাদেশি কোনো তারকার এটিই প্রথম ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের অংশগ্রহণ। সম্প্রতি ঢাকায় একটি পরিবেশনায় অংশ নিতে এসেছিলেন। যুক্তরাষ্ট্রে ফেরার আগে কথা বলেন প্রথম আলোর সঙ্গে। বিস্তারিত পড়ুন...