দুর্নীতি দমন কমিশনের (দুদক)
দুর্নীতি দমন কমিশনের (দুদক)

ডিএনসিসির ওয়াকিটকি কেনায় অনিয়মের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ওয়াকিটকি কেনায় দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে রাষ্ট্রীয় অর্থ অপচয়ের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার কমিশনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজীর আহমেদ সোমবার প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দুদক সূত্র জানিয়েছে, অভিযোগটি অনুসন্ধানের জন্য ইতিমধ্যে একজন অনুসন্ধানকারী কর্মকর্তা ও একজন তদারককারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।