সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ সোমবার। গতকাল রোববার হয়তো অনেক সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের নানা খবর ও বিশ্লেষণ। এর মধ্যে গতকালের সবচেয়ে আলোচিত খবর ছিল ইউক্রেন যুদ্ধ নিয়ে ভোটদানে বিরত থাকার কারণ ব্যাখ্যা দিল বাংলাদেশ। এ ছাড়া আছে আন্তর্জাতিক, বিনোদন, বাণিজ্য ও খেলার জগতের নানা খবর।
তাই দিনের শুরুতেই পড়ুন আলোচিত পাঁচটি খবর, যা হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে ভোটদানে বিরত থাকার কারণ ব্যাখ্যা দিল বাংলাদেশ

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন
ছবি: সংগৃহীত

অর্থবহ ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে নিবিড় কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা একটি গুরুত্বপূর্ণ বাস্তবসম্মত বিষয়। গুরুত্বপূর্ণ এ বিষয় উপেক্ষিত হওয়ায় জাতিসংঘে গৃহীত প্রস্তাবে ভোটাভুটি থেকে বিরত থেকেছে বাংলাদেশ।
জাতিসংঘে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে একটি প্রস্তাবে ভোটদানে বিরত থাকার বিষয়ে রোববার বাংলাদেশ এ ব্যাখ্যা দিয়েছে। বিস্তারিত পড়ুন

নেতায় নেতায় স্টেজ ভাঙে, আমি বেচারা আহত হই: ওবায়দুল কাদের

সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ঘাটারচর, কেরানীগঞ্জ, ঢাকা। ২৬ ফেব্রুয়ারি

কেরানীগঞ্জের ঘাটারচরে রোববার ঢাকা জেলা আওয়ামী লীগ আয়োজিত ‘শান্তি সমাবেশে’ প্রধান অতিথি ছিলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সমাবেশের মঞ্চে অনেক নেতার উপস্থিতি দেখে তিনি বলেন, ‘নেতায় নেতায় স্টেজ ভাঙে, আমি বেচারা আহত হই। মঞ্চে কত নেতা! বুড়া নেতা, আধুলি নেতা, সিকি নেতা, পাতিনেতা। মঞ্চে এত নেতার তো কোনো দরকার নেই।’ তিনি উপস্থিত জনতার কাছে জানতে চান—কী কাজ করেন এই নেতারা?
বিএনপির ‘সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির’ বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ সমাবেশের আয়োজন করা হয়। বিস্তারিত পড়ুন

রোজায় তিন দফা মিলবে টিসিবির পণ্য

ট্রাকে টিসিবির পণ্য

দেশের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ছে। এদিকে রোজা ঘনিয়ে আসছে। সে জন্য সরকার রোজার আগে এক দফা ও রোজার মধ্যে দুবার ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকি মূল্যে কয়েকটি নিত্যপণ্য বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। নিম্ন আয়ের এক কোটি কার্ডধারী পরিবার এসব পণ্য কেনার সুযোগ পাবে। পণ্যগুলোর মধ্যে রয়েছে ডাল, চিনি, সয়াবিন, পেঁয়াজ, ছোলা ও খেজুর। এর মধ্যে ছোলা ও খেজুর শুধু ঢাকা মহানগরীতে বিতরণ করা হবে। বিস্তারিত পড়ুন

সাকিবের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন তামিম

ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেটে এখন আলোচ্য বিষয় একটাই— সাকিব-তামিম দ্বন্দ্ব। এমনকি গত এক-দেড় বছর ধরে মাঠের বাইরে তাঁরা নিজেদের মধ্যে কথা পর্যন্ত বলেন না। আর সেটি বাংলাদেশ দলের মধ্যেও ছড়িয়ে দিচ্ছে বিভেদের সুর।
মিরপুরে ইংল্যান্ড সিরিজের আগে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালের পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে স্বাভাবিকভাবেই উঠে এল বিষয়টা। হলো সাকিবের সঙ্গে তাঁর দ্বন্দ্ব নিয়ে একের পর এক প্রশ্ন। বিস্তারিত পড়ুন

বায়োপিক নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী

ঢাকায় সৌরভ গাঙ্গুলী

ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর বায়োপিকে বলিউড তারকা রণবীর কাপুরের অভিনয়ের গুঞ্জন ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমে। তবে বিষয়টি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠান লাভ ফিল্মস কিংবা সৌরভ গাঙ্গুলী মুখে কুলুপ এঁটে ছিলেন। গুঞ্জনের মধ্যেই রণবীর কলকাতায় আসায় সেই গুঞ্জন আরও ভিত পেয়েছে। বিস্তারিত পড়ুন