সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

শুভ সকাল। আজ ১২ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

সংস্কারের জন্য ছয়জনের নেতৃত্বে ছয়টি কমিশন করা হয়েছে

অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। গতকাল ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়
ছবি: পিআইডি

জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, তাঁরা সংস্কার চান। সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করতে চান। আর সংস্কার করার প্রাথমিক পদক্ষেপ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...

ফাতিমা তাসনিম আমার পরিবারের কেউ নন: উপদেষ্টা নাহিদ

তথ্যপ্রযুক্তি উপদেষ্টা মো. নাহিদ ইসলাম

ফাতিমা তাসনিম নামের এক নারী কানাডায় বাংলাদেশ হাইকমিশনে মিথিলা ফারজানার পদে চাকরি পেয়েছেন বলে একটি খবর প্রকাশিত হয়েছে। তাতে ওই নারীর পরিচয় হিসেবে তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের বোন বলা হয়েছে। খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানারও একে ভুয়া খবর বলে জানিয়েছে। বিস্তারিত পড়ুন...

৮ জেলায় নতুন ডিসি নিয়োগের আদেশ বাতিল

জনপ্রশাসন মন্ত্রণালয়

নিয়োগের পর আট জেলা প্রশাসকের (ডিসি) নিয়োগের আদেশ বাতিল করেছে সরকার। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্ত জানিয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।বিস্তারিত পড়ুন...

প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা: আবার বদলাচ্ছে পাঠ্যবই, বার্ষিক পরীক্ষা ৩ ঘণ্টা

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড

আগামী বছর থেকে মাধ্যমিকের পাঠ্যবইয়ে আবারও বড় পরিবর্তন আসছে। প্রাথমিকের বই পরিমার্জন হলেও তাতে ব্যাপক পরিবর্তন হবে না। আর আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় ষষ্ঠ থেকে নবম শ্রেণির প্রতিটি বিষয়ের বার্ষিক পরীক্ষা হবে তিন ঘণ্টায়। যার ৭০ শতাংশের মূল্যায়ন হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। বাকি ৩০ শতাংশের মূল্যায়ন হবে বিদ্যালয়ে শিখনকালীন। বিস্তারিত পড়ুন...

ইতিহাস সংরক্ষণ: জাদুঘর, ৩২ নম্বর এবং গণভবন

গণভবন এবং ধানমন্ডি ৩২ এর জাদুঘর

জেনারেল এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন চলার সময়ে শেখ হাসিনা মাঝেমধ্যে সকালের দিকে প্রেসক্লাবে আসতেন। এসে আমাকে বলতেন চা খাওয়ান। বলা বাহুল্য, তখন তাঁর প্রিয় সাংবাদিকদের একজন ছিলাম। খুব স্পষ্ট করেই তাঁকে বলেছিলাম, আমি তাঁর দলের রাজনীতি সমর্থন করি না। সম্পর্কটা একদম পেশাদারি। বিস্তারিত পড়ুন...