
পবিত্র হজগামী ধর্মপ্রাণ মুসল্লিদের সুস্থতা ও সফলভাবে পবিত্র হজ সম্পন্ন করার লক্ষ্যে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে।
এই স্বাস্থ্যকেন্দ্র থেকে হজযাত্রীরা সম্পূর্ণ বিনা মূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা ও প্রয়োজনীয় ওষুধ গ্রহণের সুযোগ পাবেন। ফ্লাইটে ওঠার আগে নিজের শারীরিক অবস্থা পরীক্ষা করে নেওয়ার সুবিধাও থাকছে এখানে, যা যাত্রীদের নিরাপদ ও নিশ্চিন্ত ভ্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
গত শনিবার প্রথম হজ ফ্লাইট থেকে শুরু করে শেষ ফ্লাইট পর্যন্ত, দিনরাত ২৪ ঘণ্টা খোলা থাকবে এই স্বাস্থ্যসেবা কেন্দ্র। যেকোনো সময় প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা গ্রহণের মাধ্যমে হজযাত্রীরা তাঁদের শেষ মুহূর্তের স্বাস্থ্যসংক্রান্ত প্রয়োজন সহজেই পূরণ করতে পারবেন।
মানসম্মত চিকিৎসাসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করার অঙ্গীকার থেকেই ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের এই উদ্যোগ।