রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ। ৬ এপ্রিল
রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করে সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ। ৬ এপ্রিল

ঘোড়ার মাংস ক্রয়-বিক্রয় রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের দাবি

ঘোড়ার মাংস ক্রয়-বিক্রয় রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করার দাবি জানিয়ে মানববন্ধন করেছে সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ নামের একটি সংগঠন। আজ সোমবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে তারা এই মানববন্ধন করে।

এই মানববন্ধনের সভাপতিত্ব করেন সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশের চেয়ারম্যান আ ন ম মোয়াজ্জেম হোসেন। মানববন্ধন শেষে সংগঠনটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়েছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাংসের মূল্য বৃদ্ধির সুযোগে কতিপয় দুষ্কৃতকারী সারা দেশে অব্যাহতভাবে অসুস্থ, মুমূর্ষু বা মৃত ঘোড়ার মাংস বিক্রি করছে গরু বা ছাগলের মাংস নামে। প্রচলিত আইনের যথাযথ প্রয়োগ না থাকায় অপরাধীরা এমন অপকর্মে জড়িয়ে পড়ছে। ঘোড়ার মাংসে ভয়ংকর স্বাস্থ্যঝুঁকি রয়েছে। স্বাস্থ্যঝুঁকি এড়াতে বিশ্বের অনেক দেশে ঘোড়া জবাই এবং এর মাংস ক্রয়–বিক্রয় নিষিদ্ধ করেছে। বাংলাদেশেরও এমন পদক্ষেপ গ্রহণ করা উচিত।

বাংলাদেশ অ্যানিমেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আদনান আজাদ, জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক নেতা সাইদুর রহমান সোহেল প্রমুখ।

সম্প্রতি নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে গরুর মাংস বলে ঘোড়ার মাংস বিক্রি করছিল একটি অসাধু চক্র। খবর পেয়ে ২৭ মার্চ শুক্রবার ভোরে পূর্বাচলের ১০ নম্বর সেক্টরের হারারবাড়ী এলাকার একটি প্লটে অভিযান চালিয়ে জবাই করা ৯টি ও জীবিত ১১টি ঘোড়া উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।