‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে শীর্ষস্থানীয় পরিবেশকদের সম্মাননা দেওয়া হয়
‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে শীর্ষস্থানীয় পরিবেশকদের সম্মাননা দেওয়া হয়

আকিজ বশির কেব্‌লস দিল ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড’

জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ‘সেলস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬’ দিয়েছে আকিজ বশির কেব্‌লস। গত বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এই আয়োজনে সারা দেশ থেকে নির্বাচিত শীর্ষস্থানীয় পরিবেশকদের বিক্রয় সাফল্যের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বশির উদ্দিন, পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুকসহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শীর্ষস্থানীয় পরিবেশকরা।

এদিন প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারণে পরিবেশকদের গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরা হয়। অনুষ্ঠানে শেখ বশির উদ্দিন বলেন, ‘আমাদের ব্যবসার সাফল্যে পরিবেশকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাঁদের পরিশ্রম ও আমাদের সঙ্গে শক্তিশালী অংশীদারত্বের স্বীকৃতি হিসেবে এই আয়োজন। তাঁদের সহযোগিতাই দেশজুড়ে আমাদের ব্যবসার প্রবৃদ্ধি এগিয়ে নিতে সহায়তা করছে।’

আকিজ বশির এনার্জি লিমিটেডের পরিচালক (অপারেশনস) মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘আমাদের পরিবেশকদের দীর্ঘদিনের আস্থা, নিষ্ঠা ও অবদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। তাঁদের এই অর্জন উদ্‌যাপনে যাঁরা আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, সবার প্রতি আমরা কৃতজ্ঞ।’

অনুষ্ঠানটি আকিজ বশির কেব্‌লসের পরিবেশক নেটওয়ার্ককে আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

পাশাপাশি নিরাপত্তা, নির্ভরযোগ্যতা এবং সর্বোচ্চ কর্মক্ষমতা নিশ্চিতকারী বিশ্বমানের বৈদ্যুতিক কেব্‌লস সরবরাহে প্রতিষ্ঠানের প্রতিশ্রুতিও পুনরায় তুলে ধরা হয়েছে।