শেখ মোহাম্মদ মোরশেদ
শেখ মোহাম্মদ মোরশেদ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোরশেদের পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ রাষ্ট্রপতি বরাবরে অব্যাহতিপত্র দিয়েছেন।

আজ মঙ্গলবার সকালে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর অব্যাহতিপত্র দেন শেখ মোহাম্মদ মোরশেদ।

অব্যাহতিপত্র দেওয়ার বিষয়ে জানতে চাইলে শেখ মোহাম্মদ মোরশেদ প্রথম আলোকে বলেন, ‘ব্যক্তিগত ও শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগপত্র দিয়েছি।’

সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ মোহাম্মদ মোরশেদকে ২০২১ সালের ২৪ জানুয়ারি অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দিয়েছিলেন রাষ্ট্রপতি।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তাঁর টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হলো। ২০০৮ সালের ডিসেম্বরের নির্বাচনে তিনি ক্ষমতায় বসেছিলেন।