শুভ সকাল। আজ ৭ আগস্ট, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণের শক্তিই আওয়ামী লীগের শক্তি। আওয়ামী লীগের কোনো প্রভু নেই। জনগণই আওয়ামী লীগের প্রভু। তাঁরা জনগণের কাছে দায়বদ্ধ। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গতকাল তাঁর সরকারি বাসভবন গণভবনে দলের বিশেষ বর্ধিত সভার সূচনা বক্তব্যে এসব কথা বলেন।
বিস্তারিত পড়ুন:
অনুমতি ছাড়া বিদেশে বিনিয়োগ বা অর্থ স্থানান্তর নিয়ে এস আলম গ্রুপের বিরুদ্ধে ওঠা অভিযোগ অনুসন্ধান করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। দুর্নীতি দমন কমিশন (দুদক), বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডির) প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন:
বিদেশি ঋণ পরিশোধে চাপ বাড়ছে। সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরেই আগের অর্থবছরের তুলনায় ৩৭ শতাংশের বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে। আর গত ছয় বছরের হিসাব ধরলে পরিশোধের পরিমাণ দ্বিগুণ হয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রাথমিক হিসাবে জানা যায়, গত ২০২২-২৩ অর্থবছরে সব মিলিয়ে ২৭৪ কোটি ডলার ঋণের সুদ ও আসল পরিশোধ করতে হয়েছে। ২০২১-২২ অর্থবছরে ২০১ কোটি ডলার ঋণ পরিশোধ করেছিল বাংলাদেশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে ৭৩ কোটি ডলার ঋণ পরিশোধ বেড়েছে। বিস্তারিত পড়ুন:
পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন, এমন ব্যক্তিদের কারাগারে যাওয়ার দীর্ঘ ইতিহাস রয়েছে। সবশেষ গত শনিবার রাষ্ট্রীয় উপহার (তোশাখানা) কেনাবেচাসংক্রান্ত দুর্নীতি মামলায় তিন বছরের সাজা হওয়ার পর পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের চেয়ারম্যান ইমরান খানের মতো গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল হোসেন শহীদ সোহরাওয়ার্দী, জুলফিকার আলী ভুট্টো, বেনজির ভুট্টো, নওয়াজ শরিফ ও শাহবাজ শরিফকে। বিস্তারিত পড়ুন:
শোকে স্তব্ধ ছোট পর্দার অভিনয়শিল্পী লারা লোটাস। ৯ দিন ধরে তেমন কারও সঙ্গে কথাও বলছেন না। ফোনও ধরছেন না। এর মধ্যেই তাঁকে পাওয়া গেল ফেসবুক লাইভে। ৩৮ মিনিটের এই লাইভের প্রায় পুরো সময়ই কাঁদলেন অভিনয়শিল্পী। বাবার শোকে প্রতিমুহূর্তেই কান্না যেন বেড়েই চলেছিল। গত ২৬ জুলাই হঠাৎই তাঁর বাবা অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যান। ভেবেছিলেন প্রতিবারের মতো এবারও বাবা হাসতে হাসতে বাসায় ফিরবেন, তা আর হলো না। বিস্তারিত পড়ুন: