
ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলাকে গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপর হামলা হিসেবে অভিহিত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। মঙ্গলবার জাতীয় সংসদে তিনি জানান, রোমে বাংলাদেশ দূতাবাস ও মিলান কনস্যুলেট বাঁধনের সঙ্গে যোগাযোগ রাখছে। বাঁধন পুলিশের কাছে ও দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ করবেন; দূতাবাস ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে বিষয়টি তুলে ধরবে। প্রধানমন্ত্রীও বাঁধনকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। হামলাকারীরা 'কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মী' হিসেবে চিহ্নিত।