মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাঁর ট্রুথ সোশ্যালে পোস্টটি দেন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তাঁর ট্রুথ সোশ্যালে পোস্টটি দেন

বাংলাদেশের বোয়িং উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট

মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশ ও তুরস্কের উড়োজাহাজ কেনার বিষয়টি নিয়ে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্টটি দেন ট্রাম্প। তিনি তাঁর পোস্টে উড়োজাহাজ বিক্রির এই দুই ঘটনাকে বোয়িং ও মার্কিন পণ্য প্রস্তুতকারক খাতের জন্য ‘বড় দিন’ হিসেবে অভিহিত করেন।