যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের এমডির মেয়ে নিহত

নাদিহা আলী
ছবি: ইউএনবির সৌজন্যে

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোতে সড়ক দুর্ঘটনায় ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীর মেয়ে নাদিহা আলী নিহত হয়েছেন। গতকাল বুধবার এ দুর্ঘটনা ঘটে।

ইউনিক গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেখানে জানাজা শেষে আজ বৃহস্পতিবার তাঁর দাফন সম্পন্ন হবে।

নাদিহা আলীর মৃত্যুতে গভীর দুঃখ ও সমবেদনা জানিয়েছে ইউনিক গ্রুপ। ইউনিক গ্রুপের প্রধান কার্যালয় এবং গ্রুপের সব ইউনিটে নাদিহার জন্য বিশেষ দোয়া হবে।