সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ ১৫ আগস্ট, বাঙালির শোকাবহ দিন। ১৯৭৫ সালের এই দিনে স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবার নৃশংসভাবে নিহত হন। জাতি আজ শোকবিহ্বল চিত্তে দিনটিকে স্মরণ করেছে। আজ ১৫ আগস্ট ঘিরে একাধিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আর সেগুলোতে পাঠকের ব্যাপক সাড়াও ছিল। এর পাশাপাশি অর্থনীতি, আন্তর্জাতিক, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

‘আমাদের বিরোধিতা খড়কুটোর মতো ভেসে যায়’

কর্নেল (অব.) শাফায়াত জামিল
কর্নেল (অব.) শাফায়াত জামিল

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবার হত্যা এবং কারাগারে জাতীয় চার নেতাকে হত্যার প্রতিবাদে সংঘটিত ৩ নভেম্বরের পাল্টা-অভ্যুত্থানে কর্নেল (অব.) শাফায়াত জামিল ছিলেন খালেদ মোশাররফের সঙ্গী। ২০০২ সালে মতিউর রহমান তাঁর দীর্ঘ সাক্ষাৎকার নেন। প্রথমা প্রকাশন থেকে প্রকাশিত ‘১৫ আগস্ট হত্যাকাণ্ড: কে এম সফিউল্লাহ ও শাফায়াত জামিল বিতর্ক’ গ্রন্থ থেকে সংক্ষিপ্ত আকারে লেখাটি নেওয়া হলো।  বিস্তারিত পড়ুন...

যুক্তরাজ্যে গঠিত কমিশনকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হয়নি

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার ও জাতীয় চার নেতা হত্যার ঘটনায় প্রথম অনুসন্ধান কমিশন গঠিত হয় যুক্তরাজ্যে, ১৯৮০ সালে। বাংলাদেশে আইন করে বিচারের পথ রুদ্ধ হয়ে যাওয়ায় শান্তিতে নোবেল পুরস্কারজয়ী শন ম্যাকব্রাইডসহ চার ব্রিটিশ আইনবিদ মিলে এ কমিশন গঠন করেছিলেন।  বিস্তারিত পড়ুন...

অনেক ইসরায়েলি এখন দেশ ছাড়তে চাইছেন, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা

বিচার বিভাগের ক্ষমতা হ্রাসে সরকারের নেওয়া আইন সংস্কারের উদ্যোগের প্রতিবাদে স্মরণকালের সবচেয়ে বড় বিক্ষোভ চলছে ইসরায়েলে

দেশ ছাড়তে চান, এমন একজন ইসরায়েলি অধ্যাপক চেন হফম্যান। গত শনিবার রাতে তেল আবিবে যে বিক্ষোভ হয়েছে, তাতে হফম্যানও অংশ নিয়েছিলেন। সেখানেই এই চিকিৎসক বলেন, ‘রাস্তায় গিয়ে বিক্ষোভ করা আমাদের সংস্কৃতির মধ্যে পড়ে না। কিন্তু আমরা এটা করতে বাধ্য হচ্ছি।’ বিস্তারিত পড়ুন...

মাহমুদউল্লাহদের নিয়ে মাহমুদ: জানি না কেন ছাড়তে চায় না

খালেদ মাহমুদ সুজন ও মাহমুদউল্লাহ রিয়াদ

মাহমুদউল্লাহ প্রসঙ্গে বলতে গিয়ে মাহমুদ বলেন, জাতীয় দলের নির্বাচক কমিটির কেউই মাহমুদউল্লাহর ‘শত্রু’ নন। অভিজ্ঞ এ ব্যাটসম্যান আবার ফিরে আসার লড়াই করবেন বলেও বিশ্বাস তাঁর। বিস্তারিত পড়ুন...

পূর্ণতা পেল ফারিণের কৈশোরের প্রেম

বিয়ের আসরে বরের সঙ্গে ফারিণ

ফারিণের ঘনিষ্ঠজন ও সহকর্মীদের কেউ কেউ তাঁর ‘গোপন প্রেমিক’ কে জানতেন, তবে সেই খবর সীমিত পরিসরেই ছিল। প্রেমের খবরটা ডালপালা মেলার আগেই বিয়ের খবর নিয়ে হাজির হলেন ফারিণ। বিস্তারিত পড়ুন...