বিতর্কের মুখে কবি মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদানের চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। গত বৃহস্পতিবার 'অভিযোগ পর্যালোচনা'র কথা বলে তাঁর পুরস্কার স্থগিত করা হয়েছিল। সমালোচনা বাড়লে ২৭ ফেব্রুয়ারি সংস্কৃতি মন্ত্রণালয়ের সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মতিক্রমে সিদ্ধান্তটি হয়। আগামী ২ মার্চ বাংলা একাডেমিতে তাঁকে পুরস্কার দেওয়া হবে। মোহন রায়হান জানান, কবিতা পরিষদের সভার পর পুরস্কার নেবেন কিনা, জানাবেন।