শুভসন্ধ্যা। আজ মঙ্গলবার। রাজনীতি, জাতীয়, আন্তর্জাতিক, ক্রীড়া, বিনোদনসহ আলোচিত বিভিন্ন বিষয় নিয়ে দিনভর প্রথম আলো অনলাইনে প্রকাশিত হয়েছে নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন সারা দিন প্রথম আলো অনলাইনে প্রকাশিত আলোচিত পাঁচ খবরে:

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ মঙ্গলবার এই রায় ঘোষণা করেন। বিস্তারিত পড়ুন...
জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ে পাঁচজনের সম্পদের অর্ধেক বাজেয়াপ্ত করার আদেশ দেওয়া হয়। বাজেয়াপ্ত সম্পত্তি জুলাই শহীদ পরিবার ও আহত ব্যক্তিদের মধ্যে ক্ষতিপূরণ হিসেবে দেওয়ার আদেশও দিয়েছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত পড়ুন...
রাশিয়া ও চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো নিশ্চিত করেছে, মহাকাশে তাদের অস্ত্র মোতায়েন করা রয়েছে। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর সেক্রেটারি (বাহিনীর শীর্ষ বেসামরিক কর্মকর্তা) ট্রয় মেইঙ্ক গতকাল সোমবার মেরিল্যান্ডের ন্যাশনাল হারবারে এয়ার অ্যান্ড স্পেস ফোর্সেস অ্যাসোসিয়েশনের এক অনুষ্ঠানে মহাকাশে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ করেন। বিস্তারিত পড়ুন...
ওল্ড ট্র্যাফোর্ডে গত রোববার ‘ম্যানচেস্টার ডার্বি’তে ম্যানচেস্টার সিটির জয়সূচক গোলটি ছিল ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির ‘ভুল সিদ্ধান্তের’ ফসল। সিটি স্ট্রাইকার আর্লিং হলান্ডের গোলটি বহাল রাখার সিদ্ধান্ত যেভাবে নেওয়া হয়, সেটা রেফারিদের সংস্থা প্রফেশনাল গেম অফিশিয়ালস লিমিটেডের (প্রো রেফ) বিচারে ভুল। বিস্তারিত পড়ুন...
পাকিস্তানের জনপ্রিয় ধারাবাহিক ‘দার-ই-নাজাত’ নিয়ে দর্শকের মধ্যে তুমুল আলোচনা চলছে। শনিবার প্রচারিত সিরিয়ালটির ১৩তম পর্বে গল্পে বড় ধরনের মোড় আসে। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে জামিল চরিত্রের দ্বিচারিতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক দর্শক। বিস্তারিত পড়ুন...