মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার তালতলা-গৌরগঞ্জ খালের রসকাঠি এলাকায় বাল্কহেডের ধাক্কায় পিকনিকের একটি ট্রলার ডুবে আটজন নিহত হয়েছেন। এখনো অন্তত পাঁচজন নিখোঁজ আছেন। গতকাল শনিবার রাত আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারটি উদ্ধার হলেও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করছেন ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয় লোকজন।
