আজ সাংবাদিক সমাবেশ

মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে এবং গত শুক্রবার গণমাধ্যমকর্মীদের ওপর স্বাধীনতাবিরোধী শক্তির হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার দেশব্যাপী সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হবে।বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে ঢাকায় প্রধান সমাবেশ অনুষ্ঠিত হবে বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে। বিজ্ঞপ্তি।