প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে ফেসবুকে হুমকির অভিযোগে আটক চিকিৎসক এহসানুজ্জামান খানকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার মহানগর হাকিম আতিকুর রহমান এ রিমান্ড মঞ্জুর করেন।গতকাল রমনা থানার উপপরিদর্শক (এসআই) বশিরুল হক তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। মেহের আফরোজ শাওনকে ফেসবুকে হুমকি ও তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে রমনা থানায় সাধারণ ডায়েরি করেন শাওনের বাবা মোহাম্মদ আলী। এর পরিপ্রেক্ষিতে র্যা ব-৩-এর একটি দল গত রোববার এহসানকে ইস্কাটন রোডের অপসোনিন ফার্মাসিউটি-ক্যালসের সামনে থেকে গ্রেপ্তার করে।