আদাবরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে দুজন আহত

রাজধানীর আদাবর থানার পিসি কালচার এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সাবেক সেনাসদস্যসহ দুজন আহত হয়েছেন। সাবেক সেনাসদস্য মাহফুজুর রহমান (৪৫) ও রিকশাচালক আবুল হোসেনকে (৪৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।