উত্তরায় চাঞ্চল্যকর স্কুলছাত্র আদনান কবির হত্যাকাণ্ডের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন মো. শাকিল সরকার (১৮), মো. রাজিন (১৯) ও মো. ফখরুল ইসলাম ওরফে শ্রাবণ (২০)।
পুলিশ জানায়, সিসিটিভির ফুটেজ দেখে এই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে আজ সকালে তাঁদের আদালতে পাঠানো হয়েছে। বুধবার দিবাগত রাতে পুলিশ উত্তরা ও গাজীপুরের টঙ্গী থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
উত্তরা পশ্চিম থানার ওসি মো. আলী হোসেন খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ওসি (তদন্ত) মো. আবদুল রাজ্জাক জানান, এ নিয়ে এ মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হলো।