
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ক্যাটল স্পেশাল ট্রেনে দেশের বিভিন্ন জায়গা থেকে ৮০৩টি গরু এসেছে ঢাকায়। আজ রোববার সকালে গরুগুলো আসে। মোট ৩ লাখ ৬৭ হাজার টাকার কোরবানির পশু এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
সকাল নয়টার একটু আগে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে নয়টি ওয়াগনে ৯৭টি গরু কমলাপুর রেলস্টেশনে এসে পৌঁছায়।
এ ছাড়া জামালপুরের ইসলামপুর বাজার স্টেশন থেকে ২৫টি ওয়াগনে ৪০০টি গরু, দেওয়ানগঞ্জ বাজার থেকে ২১টি ওয়াগনে ৩০৬টি গরুসহ মোট ৭০৬টি গরু ও ২০টি ছাগল এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে ৮০টি গরু নিয়ে আরও একটি স্পেশাল ট্রেন আজ ঢাকায় আসার কথা।